Wednesday, June 24, 2026

অশোক হল গার্লসে সংস্কারের কাজের সময় অগ্নিকাণ্ডে আতঙ্ক পাম অ্যাভিনিউয়ে

Date:

Share post:

স্কুল সংস্কারের কাজ চলার সময় অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল পাম অ্যাভিনিউয়ের অশোক হল গার্লস স্কুলে (Ashok Hall Girls School)। সংস্কারের কাজের জন্য গত কয়েকদিন ধরে স্কুল বন্ধ রয়েছে। সোমবার, বেলা ১২ নাদাগ এসি মেশিনের (AC Machine) কাজ চলার সময় আচমকা আগুন লাগে। তবে, স্কুল বন্ধ থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে। শ্রমিকদেরও নিরাপদে বের করা গিয়েছে। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ঘন জনবসতি পূর্ণ পাম অ্যাভিনিউতে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায়।

সূত্রের খবর, স্কুলের (Ashok Hall Girls School) তিনতলায় এসি মেরামতির সময় আগুনের ফুলকি দেখতে পারেন শ্রমিকরা। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢাকে এলাকা। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। স্কুল বন্ধ থাকায় বড়সড় ক্ষতি হয়নি। রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য স্কুল ভবন কাপড় ও রড দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেক্ষেত্রে শ্রমিকদের ভিতরে আটকে পড়ার আশঙ্কা ছিল। ঘন জনবসতি পূর্ণ এলাকায় পাশের একটি স্কুল থাকায় আতঙ্ক ছড়ায়।

ঘটনা নিয়ে এখনও মুখ খোলেনি স্কুল কর্তৃপক্ষ। এসি মেশিনের কাজ চলার সময়ে শর্ট সার্কিট থেকে আগুন ছড়ায় বলে সূত্রের খবর। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।

Related articles

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...