Friday, June 26, 2026

নিউটাউনে পাশবিকতার বলি নাবালিকা, টোটোচালকদের জন্য বড় পদক্ষেপ কলকাতা পুলিশের

Date:

Share post:

ভিন রাজ্য বা ভিন জেলা থেকে কলকাতা শহরে জীবিকার খোঁজে। তাদের মধ্যে অপরাধপ্রবণতা কতটা, নজরদারি জারির পরিকল্পনা কলকাতা পুলিশের (Kolkata Police)। নিউটাউনের পাশবিক ঘটনার জেরে এবার কড়া পদক্ষেপের পথে কলকাতা পুলিশ। নিউটাউন (Newtown) এলাকার সব টোটোচালককে তাঁদের বিস্তারিত পরিচয় নথিভুক্ত করতে হবে কলকাতা পুলিশের ওয়েবসাইটে। সেই অনুযায়ী তাঁরা পাবেন বিশেষ পরিচয়পত্র। নিউটাউনে টোটোচালকের (toto driver) নৃশংস খুন-ধর্ষণের ঘটনার পরে পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ।

নিউটাউন এলাকায় কয়েক হাজার টোটো ও ই-রিক্সা চালক। তাঁদের অনেকেই ভিন রাজ্যের। আবার অনেকে রাজ্যের কোনও জেলা থেকে শহরে এসে টোটোচালক (toto driver) হিসাবে জীবিকা নির্বাহ করেন। সেইরকমই নদিয়ার সৌমিত্র রায়ও নিউটাউনে টোটো চালাতেন। এই সব টোটো ও ই-রিক্সা চালকদের আলাদা পরিচয় পত্র দেবে কলকাতা পুলিশ। সেই পরিচয়পত্র (identity card) ছাড়া এলাকায় তাঁরা গাড়ি চালাতে পারবেন না।

কলকাতা পুলিশের (Kolkata Police) ওয়েবসাইটে নিজেদের নাম ও সমগ্র পরিচয়পত্র (identity card) আলপোড করতে হবে। সেই পরিচয় অনুযায়ী চালকদের অতীতে অপরাধ প্রবণতা, তারা কোথা থেকে এসেছেন ও তাঁদের অন্যান্য সব তথ্য সংগ্রহ করে রাখবে কলকাতা পুলিশ। ফলে যে কোনও ঘটনায় তদন্তে সুবিধা হবে। তার থেকে গুরুত্বপূর্ণ, আগে থেকে কোনও ধরনের অপরাধ রোখা সম্ভব হবে কলকাতা পুলিশের পক্ষে।

নিউটাউনের ঘটনায় টোটোচালকের অপরাধ প্রবণতায় হতবাক মনস্তত্ত্ববিদরাও। এই ঘটনার পরে নিউটাউনে আলোর ব্যবস্থা করা থেকে নির্জন এলাকায় নজরদারি নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে নিউটাউন থানার পক্ষ থেকে। তার পাশাপাশি অপরাধের সঙ্গে যুক্তদের চিহ্নিতকরণেও জোর দিচ্ছে কলকাতা পুলিশ।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...