Wednesday, May 13, 2026

State Budget: নয়া প্রকল্প ‘নদী বন্ধন’ ঘোষণা, ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ ৫০০ কোটি টাকা

Date:

Share post:

কেন্দ্রের কাছে দীর্ঘ বছর ধরে দাবি জানিয়েও মেলেনি ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা। রাজ্য সরকার নিজেরাই সেই টাকা দেবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, রাজ্য বাজেটে (State Budget) ঘাটাল সেই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। একই সঙ্গে ‘নদী বন্ধন’ নামে বিভিন্ন নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে প্রকল্পের ঘোষণা করা হয়। বরাদ্দ হয়েছে। বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা। নদী ভাঙন রোধে মাস্টার প্ল্যানের ঘোষণা করা হয়েছে। বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা।

ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বছরের পর বছর ধরে কেন্দ্রের কাছে দরবার করে আসছে রাজ্য। দিল্লি থেকে বাংলা- বদলে গিয়েছে সরকার। কিন্তু বরাদ্দ হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। তিতিবিরক্ত হয়ে নিজেই সেই দায়িত্ব কাঁধে তুলে নেন মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee)। ঘোষণা করেন, রাজ্যই করবে ঘাটাল মাস্টার প্ল্যান। সেই মতো কাজও শুরু হয়েছে। এবার তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে সেই প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। এদিন বিধানসভায় বাজেট পেশ করে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, দু-বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ হবে। এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
আরও খবর: সুখবর! বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আরও ৪ শতাংশ বাড়ল

এর পাশাপাশি এবারের বাজেটে নদীমাতৃক এলাকায় কর্মসংস্থানের জন্য নতুন প্রকল্প ঘোষণা করল রাজ্য। ‘নদী বন্ধন’ নামে ওই প্রকল্পে বিভিন্ন নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে কর্মসংস্থান করা হবে। এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বাংলায় নদী ভাঙনও একটি সমস্যা। তার সমাধানে মাস্টার প্ল্যান প্রয়োজন বলে উল্লেখ করেন অর্থ প্রতিমন্ত্রী। এর জন্যে একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তার জন্য বরাদ্দ করা হল ২০০ কোটি টাকা।

Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...