Thursday, May 14, 2026

স্বপ্নপূরণ হল! ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ নিয়ে উচ্ছ্বসিত সাংসদ দেব

Date:

Share post:

কেন্দ্রের কাছে দীর্ঘ বছর ধরে দাবি জানিয়েও মেলেনি ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা। রাজ্য সরকার নিজেরাই সেই টাকা দেবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, রাজ্য বাজেটে (State Budget) ঘাটাল সেই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এরপরেই কার্যত বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লেন ঘাটালের তিনবারের সাংসদ দেব।

বুধবার বাজেটের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটালের তিনবারের সাংসদ বলেন, ”আজ খুব আনন্দ হচ্ছে। স্বপ্নপূরণ হল বলে মনে হচ্ছে। আমি সেই ২০১৪ সাল থেকে এর জন্য লড়াই করে আসছি। ঘাটালের বন্যা নিয়ন্ত্রণ খুব জরুরি ছিল। অনেকরকম প্ল্যান তৈরি হয়েছে, কিন্তু কিছু কাজ হয়নি। তবে দিদি বলেছিলেন, কাজটা রাজ্য সরকার করবে। আজ অর্থ বরাদ্দ ঘোষণা হল। খুব ভালো লাগছে।”

ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বছরের পর বছর ধরে কেন্দ্রের কাছে দরবার করে আসছে রাজ্য। দিল্লি থেকে বাংলা- বদলে গিয়েছে সরকার। কিন্তু বরাদ্দ হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। তিতিবিরক্ত হয়ে নিজেই সেই দায়িত্ব কাঁধে তুলে নেন মুখ্যমন্ত্রী মমতা। ঘোষণা করেন, রাজ্যই করবে ঘাটাল মাস্টার প্ল্যান। সেই মতো কাজও শুরু হয়েছে। এবার তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে সেই প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। এদিন বিধানসভায় বাজেট পেশ করে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, দু-বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ হবে। এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।

আরও পড়ুন- State Budget: বাংলার লক্ষ্য গ্রামোন্নয়ন: কর্মসংস্থান থেকে চাশ্রমিকদের নতুন দিশা বাজেটে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...