Friday, May 15, 2026

পুঞ্চ সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতীয় সেনার

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে জারি গোলাগুলি বর্ষণ। ভূস্বর্গের পুঞ্চ সীমান্তে পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন (Pakistan violates ceasefire) করতেই পাল্টা জবাব দিল ভারতীয় সেনা (Indian Army)। বুধবারের গুলিবর্ষণে বেশ কয়েকজন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকসূত্রে খবর মিলেছে।

ভারতীয় সেনা (Indian army) আধিকারিকরা জানিয়েছেন, সীমান্তরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে বুধবার আচমকাই ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায় পাকিস্তানি সেনা। একদিন আগেই জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণ (IED Blast) ঘটিয়েছিল জঙ্গিরা। এরপর পাকিস্তানকে পাল্টা কড়া জবাব দিয়েছে ভারত। দুপক্ষের সংঘর্ষে সীমান্তের এপারে বড়সড়ো ক্ষয়ক্ষতি না হলেও পাকিস্তানি সেনা শিবিরে হতাহতের সংখ্যা নেহাত কম নয় বলেই অনুমান ভারতীয় জওয়ানদের। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চলতি বছরে এটাই প্রথম সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন। এর পাশাপাশি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক ভারতীয় জওয়ান আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর মিলেছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...