Sunday, May 17, 2026

অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ! সৌরশক্তি চালিত সেচ পাম্প ব্যবহারে জোর রাজ্যের

Date:

Share post:

রাজ্যে অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কৃষিকাজে সৌরশক্তি চালিত সেচ পাম্প ব্যবহারে জোর দিচ্ছে। বর্তমানে কৃষিক্ষেত্রে জলসেচে ব্যবহৃত পাম্প গুলিতে বিদ্যুৎ অথবা পেট্রলিয়ামের মতো জ্বালানি ব্যবহার করা হয়। এগুলিকে সৌরবিদ্যুৎ চালিত পাম্পে রুপান্তরিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দফতরের মন্ত্রী গোলাম রব্বানি জানিয়েছেন এই বিষয়ে সেচ, কৃষি এবং জলসম্পদ দফতরের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি স্কুলগুলিতে মিড ডে মিলের ক্ষেত্রে রান্নার কাজে এলপিজির বদলে সৌরবিদ্যুতের ব্যবহারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, এ রাজ্যে মোট ব্যবহৃত বিদ্য়ুতের ২০ শতাংশ অচিরাচরিত ক্ষেত্র থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। তা পূরণ করতে কৌশলগত পদক্ষেপ করা হচ্ছে। পুরুলিয়ার ৯০০ মেগাওয়াট পাম্প স্টেরেজ প্রকল্প তেমনই একটি পদক্ষেপ।

বিভাগীয় সচিব বরুণ রায় বলেন, অচিরাচরিত শক্তির উৎপাদন ও ব্যবহার জনপ্রিয় করতে গেলে উদ্ভাবনী চিন্তাভাবনার দরকার। সৌরবিদ্যুৎ এবং বায়ুশক্তিকে এবং বায়োমাসকে একযোগে কাজে লগিয়ে কীভাবে হাইব্রিড পদ্ধতি ব্যবহার করা যায়, সেই বিষয়েটিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মিড ডে মিলে রান্নার গ্যাসের বদলে সৌরশক্তির ব্যবহার বাড়াতে স্কুলের ছাদে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। শীঘ্রই এই সংক্রান্ত সরকারি নীতিও শীঘ্রই ঘোষণা করা হতে পারে বলে তিনি জানান।

আরও পড়ুন- লোকসভায় নতুন আয়কর বিল পেশ, বিরোধিতা করে ওয়াকআউট বিরোধীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...