Wednesday, June 24, 2026

ভ্যালেন্টাইন্স ডে -তে আইএএস-কর্তার প্রেমকাহিনি ভাইরাল !

Date:

Share post:

অনেকভাবেই জীবনসঙ্গীর সঙ্গে দেখা হয়। কিন্তু আইএএস অফিসার সঞ্জয় খত্রী যাকে বিয়ে করেছেন, তিনি  তার কাছে এসেছিলেন একটি বিষয় নিয়ে অভিযোগ জানাতে। পরে অভিযোগকারিণীকেই মন দিয়ে ফেলেন তিনি।

সঞ্জয় ২০১০ ব্যাচের আইএএস অফিসার। ২০১৭ সালে বিজয়লক্ষ্মীকে বিয়ে করেন তিনি। কিন্তু কী করে আলাপ হয় সঞ্জয় এবং বিজয়লক্ষ্মীর? জানা গিয়েছে, এই যুগলের প্রেম হয় উত্তরপ্রদেশের গাজিপুরে। সঞ্জয় তখন গাজিপুরের জেলাশাসক। তিনি জেলাশাসক থাকাকালীন একটি ‘জন সংবাদ’ এর আয়োজন করা হয়। সেখানেই একটি বিষয়ে অভিযোগ জানাতে এসেছিলেন বিজয়লক্ষ্মী। তাকে দেখেই চমকে যান সঞ্জয়। আসলে দিল্লিতে ইউপিএসসি পরীক্ষার প্রশিক্ষণ একসঙ্গেই নিয়েছিলেন সঞ্জয় এবং বিজয়লক্ষ্মী। তবে বিশেষ কিছু কারণে দিল্লিতে তাদের বন্ধুত্ব গড়ে ওঠেনি।

দিল্লিতে একসঙ্গেই ইউপিএসসির প্রস্তুতি নিয়েছিলেন সঞ্জয় এবং বিজয়লক্ষ্মী। মুখ চেনা হলেও দু’জনের সে ভাবে কথা হয়নি কোনও দিন।
২০১৭ সালে জেলাশাসক হয়ে গাজিপুর আসেন সঞ্জয়। বিজয়লক্ষ্মী যখন তার কাছে অভিযোগ নিয়ে আসেন, তখন তারা একে অপরকে চিনতে পারেন। বিজয়লক্ষ্মীর অভিযোগ মন দিয়ে শোনেন সঞ্জয়। সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন। ধীরে ধীরে একে অপরের বন্ধু হয়ে ওঠেন সঞ্জয়-বিজয়লক্ষ্মী।

সঞ্জয় এবং বিজয়লক্ষ্মীর বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। বিয়ে করার সিদ্ধান্তও নেন তারা। দুই পরিবারকেও রাজি করান। ২০১৭ সালের ১৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠান করে তাদের চার হাত এক হয়। শুক্রবার প্রেম দিবস। ভ্যালেন্টাইন্স ডে -তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সঞ্জয়-বিজয়লক্ষ্মীর প্রেমকাহিনি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...