Saturday, March 14, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কত টাকা পুরস্কার মূল্য পাবেন বিরাট-রোহিতরা ? জানাল আইসিসি

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের আগে এই প্রতিযোগিতার পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি। আর সেইমত শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় ৫৩ শতাংশ বাড়ানো হয়েছে পুরস্কারের অঙ্ক। সব মিলিয়ে আটটি দল ৫৯ কোটি টাকা পুরস্কার পাবে।

এদিন আইসিসির তরফ থেকে জানান হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার ভারতীয় মূদ্রায় প্রায় সাড়ে ১৯ কোটি টাকা। ফাইনালে হেরে যাওয়া দল পাবে ১.১২ মিলিয়ন ডলার , ভারতীয় মূদ্রায় প্রায় ১০ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দল দু’টি পাবে ৫ লক্ষ ৬০ হাজার ডলার । ভারতীয় মূদ্রায় যা প্রায় ৫ কোটি টাকা। আট বছর আগে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কারমূল্যের থেকে এ বরের মোট পুরস্কারমূল্য ৫৩ শতাংশ বেশি। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন ডলার ভারতীয় মূদ্রায় প্রায় ৩৫ কোটি টাকা।

এছাড়াও জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আটটি দলকেই ১ লক্ষ ২৫ হাজার ডলার করে দেওয়া হবে। ভারতীয় মূদ্রায় প্রায় ১ কোটি ৯ লক্ষ টাকা। গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়া দলগুলির জন্যেও থাকবে পুরস্কার। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দলগুলি পাবে ৩ লক্ষ ৫০ হাজার ডলার যা প্রায় ৩ কোটি ৪০ লক্ষ টাকা। সপ্তম এবং অষ্টম স্থানে থাকা দলগুলি পাবে ১ লক্ষ ৪০ হাজার ডলার ভারতীয় মূদ্রায় প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা। এ ছাড়া প্রতিটি ম্যাচের জয়ী দলকে দেওয়া হবে ৩৪ হাজার ডলার ভারতীয় মূদ্রায় প্রায় যা ৩০ লক্ষ টাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি কোনও দল পাঁচটি ম্যাচই জেতে (গ্রুপ পর্বে তিনটি, সেমিফাইনাল এবং ফাইনাল তা হলে প্রায় ২১ কোটি টাকা পাবে।

আরও পড়ুন-২১ মার্চ নয়, এই দিন থেকে শুরু হবে ২০২৫ আইপিএল : সূত্র 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...