Wednesday, May 13, 2026

‘উৎকর্ষ বাংলা’ই দেখাচ্ছে পথ: রাজ্যে আরও ১০ লক্ষের চাকরি

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পে ঘুচছে বেকারত্ব। এগিয়ে চলেছে বাংলা। তার প্রমাণ ‘উৎকর্ষ বাংলা’র (Utkarsh Bangla) পরিসংখ্যানই। বাংলার ১০ লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থানের কারিগর ওই প্রকল্প। মুখ্যমন্ত্রী এবার বাজেট পেশের পর সেই সাফল্যের কথা তুলে ধরেন সাংবাদিক বৈঠকে। সেই পরিসংখ্যান তুলে ধরা হয় তৃণমূলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও।

বাংলার পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ে তুলতে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই উৎকর্ষ বাংলার প্রশিক্ষণের (training) মাধ্যমে রাজ্যের লক্ষাধিক ছেলে-মেয়ের চাকরি হয়েছে একাধিক শিল্পক্ষেত্রে।

মুখ্যমন্ত্রী ভিডিও বার্তায় জানান, আমরা আইটিআই (ITI) ও পলিটেকনিকের (polytechnic) সঙ্গে ইন্ডাস্ট্রিগুলোকে (industry) কানেক্ট করে দিয়েছি। ইন্ডাস্ট্রিগুলোর যেমন দক্ষতার লোক প্রয়োজন, তারা এখান থেকে নিচ্ছে। সেজন্য নির্দিষ্ট ওয়েবসাইট আছে। এই প্রক্রিয়ায় ১০ লক্ষ চাকরি হয়ে গিয়েছে। আরও অন্তত পাঁচ লক্ষ প্রসেসে আছে।

মুখ্যমন্ত্রী কথায়, আমরা জব ক্রিয়েট (job create) করি। ইন্ডাস্ট্রি আর ‘উৎকর্ষ বাংলা’কে (Utkarsh Bangla) মিলিয়ে দিই। যাতে বাংলার যুবক-যুবতীরা চাকরিটা পায়। বিভিন্ন ইন্ডাস্ট্রির (industry) কাছে ওপেন অফার রয়েছে উৎকর্ষ বাংলা থেকে লোক নেওয়ার। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই ৪৭ লক্ষ প্রশিক্ষণ পেয়েছে। তার মধ্যে ১০ লক্ষ ছেলেমেয়ের চাকরি হয়েছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য হল যুবসমাজকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে শিক্ষাক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলা।

এর আগে ধনধান্য অডিটোরিয়ামে ছাত্র সপ্তাহের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী উৎকর্ষ বাংলার সাফল্যের কথা তুলে ধরেন। সরকারের উদ্যোগে চালু হওয়া শিক্ষামূলক অন্যান্য প্রকল্পগুলির সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। রাজ্য সরকার পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে কোন কোন নতুন প্রকল্প কী কী সুযোগ রয়েছে তা সবিস্তারে জানান। বাংলার মা-মাটি-মানুষের সরকার ৫০০টি আইটিআই (ITI), পলিটেকনিক (polytechnic) তৈরি করেছে। যেখানে ট্রেনিং দেওয়া হয়। উৎকর্ষ বাংলাও করেছি। সেই প্রকল্পে ইন্ড্রাস্ট্রিকে জুড়ে দেওয়া হয়েছে। ফলে কোনও সংস্থা কর্মী নিয়োগ করতে চাইলে, উৎকর্ষ বাংলা থেকেই কর্মী নিয়োগ করতে পারে।

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...