Friday, June 26, 2026

বিরাট আর্থিক প্র.তারণার শিকার বোল্ট, জামাইকা সরকারের বিরুদ্ধে অভিযোগ বোল্টের আইনজীবীর 

Date:

Share post:

বিরাট আর্থিক প্রতারণার শিকার হলেন বিশ্বের দ্রুততম মানব উইসেন বোল্ট। জানা যাচ্ছে, বিশ্বের দ্রুততম মানবের প্রায় খোয়া গিয়েছে এক কোটি ২০ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০৪ কোটি টাকা । সূত্রের খবর, এর নেপথ্যে জামাইকার সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বোল্টের আইনজীবী লিন্টন গর্ডন। তাঁর দাবি, সংগঠিত ভাবে প্রতারণা করা হয়েছে বোল্টকে।

এই নিয়ে গর্ডন বলেন, “ সংগঠিত ভাবে গোটা বিষয়টায় উইসেন বোল্টকে অভিযুক্ত করা চলছে। তিনি যে দেশকে ভালবাসেন, সেই দেশের জন্য বিনিয়োগ করা ছাড়া আর কোনও অপরাধ করেননি। বইয়ের পাতা উল্টে চিত্রনাট্য মেনে বোল্টকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে। সরকার নিজেদের দোষ ঢাকার আপ্রাণ চেষ্টা করছে।“

জানা যাচ্ছে, জামাইকার স্টক এবং সিকিউরিটিজ় লিমিটেডে (এসএসএল) গত ১৩ বছর ধরে বিনিয়োগ করেছেন উইসেন বোল্ট। ২০১২ সাল থেকে ১২০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তিনি। কখনওই সেই অর্থ তোলেননি। অর্থ জমা দেওয়ার রসিদও দেওয়া হয়েছিল বোল্টকে। পরে একদিন কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে দেখতে পান, সব অর্থ উধাও হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, এই স্টকস ও সিকিউরিটিজ লিমিটেড জামাইকার দ্বিতীয় প্রাচীন সংস্থা। অথচ আর্থিক প্রতারণায় বোল্টের ক্ষয়ক্ষতির দায় নিতে অস্বীকার করে জামাইকা সরকার। উলটে বলা হয়েছে, এর জন্য দায়ী খোদ বোল্টই।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই রওনা দিল টিম ইন্ডিয়া

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...