Tuesday, February 3, 2026

মহাকুম্ভে যাওয়ার জন্য ভিড়! নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে আহত ১৫, অসুস্থ বহু 

Date:

Share post:

ফের রেলের গাফিলতিতে প্রাণ সংশয় হল সাধারণের। মহাকুম্ভগামী যাত্রীদের ভিড়ে দুর্ঘটনা নয়াদিল্লি স্টেশনে। পরপর দুটি ট্রেন দেরিতে আসায় ভিড়ের চাপে পদপিষ্ট পদপিষ্ট হয়ে আহত হলেন ১৫ জন। অসুস্থ হয়ে পড়েন আরও বহু মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ।

জানা গিয়েছে, রাত ৯.৫৫ নাগাদ স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যার্টফর্মে ঘটে এই দুর্ঘটনা। দিল্লি দমকল বাহিনী সূত্রে খবর, এদিন রাত্রে নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হওয়ার খবর আসে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ৪টি দমকল। সূত্রের খবর, প্রয়াগরাজ যাওয়ার দুটি ট্রেন বাতিল হওয়ার পরে হঠাৎ ভিড় বেড়ে যায় স্টেশন চত্বরে। এরপরে হুড়োহুড়ি করার ফলে অনেকেই স্টেশনে পড়ে যান। মাত্রাতিরিক্ত ভিড়ের ফলে প্ল্যাটফর্মে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। শিশু বা মহিলার উপস্থিতি তোয়াক্কা না করেই ট্রেনের জন্য ব্যস্ত হয়ে পড়ে যাত্রীরা।

ডিএফএস প্রধান অতুল গর্গ এই মর্মে জানান, তিন মহিলাকে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পাওয়ার পর অবিলম্বে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং সহায়তার জন্য চারটি দমকল ঘটনাস্থলে পৌঁছেছে। রেলওয়ে পুলিশ এবং দিল্লি পুলিশ স্টেশনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহত বা মৃতের সংখ্যা সময়ের সাথে বাড়তে পারে বলেই মনে করছে পুলিশ।

আরও পড়ুন- হাত মিলিয়ে চক্রান্তের চিত্রনাট্য করছে বিজেপি-সিপিএম! জমি আন্দোলনের ভুয়ো মামলা কোর্টে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দক্ষিণবঙ্গে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ, বুধ থেকে বাড়বে তাপমাত্রা 

সকাল ও রাতের দিকে শীতের (Winter) আমেজ খানিকটা অনুভব করা গেলেও বেলা যতো গড়াচ্ছে ততই চওড়া হচ্ছে সূর্যের...

রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি হানা, মঙ্গলের সকালে দুর্গাপুর-আসানসোলে ইডি অভিযান

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই এজেন্সি দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। গত...

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার...

হলফনামা দিতে পারল না ED, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি 

দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ইডি - আইপ্যাক মামলার শুনানি। নতুন দিন ঘোষণা আদালতের। আইপ্যাকের (IPAC) কলকাতা অফিসে...