Wednesday, June 3, 2026

আত্মসমর্পণ করে জামিন পেলেন কাউন্সিলর সমরেশ, পুলিশের ভূমিকায় প্রশ্ন প্রোমোটারের

Date:

Share post:

বাগুইআটিতে (Baguiati)প্রোমোটারের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে (Samaresh Chakraborty) আত্মসমর্পণের পরেই জামিন দিল আদালত। শনিবার বারাসত আদালতে (Barasat Court) আত্মসমর্পণ করে জামিন পান পলাতক সুখেন গঙ্গোপাধ্যায়, সৌমেন গঙ্গোপাধ্যায়, সোনু দাসও। এরপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আক্রান্ত প্রোমোটার কিশোর হালদার। গত বছরের ১৫ ডিসেম্বর বাগুইআটি রঘুনাথপুরে প্রোমোটারকে মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল কাউন্সিলর সমরেশের বিরুদ্ধে। দুমাস ধরে পলাতক ছিলেন তিনি। এবার আত্মসমর্পণের সঙ্গে সঙ্গেই জামিন পেয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রোমোটার।

গত বছর ডিসেম্বরে রঘুনাথপুর এলাকায় তোলা না পেয়ে প্রোমোটারকে রিভলভারের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। নাম জড়ায় বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। প্রায় দুমাস ধরে পলাতক ছিলেন তিনি। শনিবার আত্মসমর্পণ করার পরই আদালতে আগাম জামিন মঞ্জুর হয়। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন,’কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের অভিযোগ ছিল, কোনও সাক্ষী বা প্রমাণ নয়। এটা মিডিয়া ট্রায়াল চলছে যে ও মারধর করেছে তাই অবিলম্বে গ্রেফতারি দরকার। তাছাড়া জামিন দিয়েছে আদালত। সেক্ষেত্রে যাঁরা অভিযোগ করেছিলেন তাঁরা কোনও প্রমাণ দেখাতে পারেননি তাই আদালত জামিন দিয়েছে। সেরকম হলে কোর্টের রায়কে চ্যালেঞ্জ করুন।’

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...