Wednesday, April 29, 2026

রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ায়! ৪-৫ দিন মায়ের মৃতদেহ আগলে রইল ছেলে

Date:

Share post:

রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ায়! ৪ থেকে ৫ দিন মায়ের পচা গলা মৃতদেহ আগলে ঘরেই রইল ছেলে। অবশেষে রবিবার বাড়ি থেকে পচা গন্ধ বের হতে দেখেই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপরই খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ এসে উদ্ধার করে মহিলার মৃতদেহ।

পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরি জেলেপাড়ায়। মৃত মহিলার নাম রাসমণি নন্দী। স্থানীয় বাসিন্দাদের দাবি মৃতার পুত্র মানসিক বিকারগ্রস্থ। বালটিকুরি এলাকায় রাসমণি নন্দী ও তার মানসিক বিকারগ্রস্থ ছেলে দুজনেই ওই বাড়িতে থাকত। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই রাসমণি নন্দী অসুস্থ ছিলেন। স্থানীয়দের অনুমান চার থেকে পাঁচ দিন আগে মৃত্যু হয় রাসমণি নন্দী। সেই থেকেই মৃতদেহ আগলে বসেছিল তার ছেলে। আজ, রবিবার বাড়ি থেকে পচাগন্ধ বের হতে দেখে দাসনগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুন- নেতৃত্বে চেয়ারপার্সন কৃষ্ণা! ‘একতার বার্তা’ দিয়ে তুফানগঞ্জে প্রতিনিধিদের জনসংযোগ মিছিল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...

ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগরের গাড়ি চালকদের!

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যখন বারবার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), ঠিক তখনই কৃষ্ণনগরে (Krishnanagar) সামনে...

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...