Wednesday, April 29, 2026

ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি, ভয়ে বাড়ি ছেড়ে বাইরে বহু মানুষ

Date:

Share post:

ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি। ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ ভয় পেয়ে নিজেদের প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। সোমবার ভোর ৫টা ৩৬ নাগাদ তীব্র ভূকম্পন অনুভূত হয় নয়াদিল্লি- সহ সংলগ্ন অঞ্চল ও উত্তর ভারতের বেশ কিছু এলাকায়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া। মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীর ছিল ভূ- কম্পনের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছিল। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। দিল্লীবাসীরা জানিয়েছেন, কম্পনের সঙ্গে সঙ্গে তীব্র শব্দ শোনা গিয়েছিল। তাদের দাবি, গত ২৫ বছরে দিল্লিতে এই ধরণের কম্পন অনুভূত হয়নি।

ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিমি নীচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। অগভীর ভূমিকম্প, ভূপৃষ্ঠ থেকে ৫ বা ১০ কিমি নীচে উৎপন্ন হয়, ভূপৃষ্ঠের গভীরে উৎপন্ন হওয়া ভূমিকম্পের চেয়ে এটি বেশি ক্ষতি করে।

ভূমিকম্পের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণকে শান্ত থাকার ও নিরাপত্তা-সতর্কতা অনুসরণ করার এবং “সম্ভাব্য আফটারশক”-এর জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির উপর গভীর নজর রাখছে।”

সাম্প্রতিক বছরগুলিতে, এই এলাকা ৪ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। ২০২২ সালে, দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানায় যে ভূকম্পন  অনুভূত হয় রিখটার স্কেলে তার কম্পনের মাত্রা ছিল ৪.১। ইউএস জিওলজিক্যাল সার্ভে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে গত ১০ বছরে ৫ মাত্রার বেশি ভূমিকম্প হয়নি।

Related articles

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...