Thursday, May 14, 2026

সল্টলেকের আবাসনে ঝলসে মৃত্যু গৃহকর্তার, ঘটনাস্থলে দমকলমন্ত্রী

Date:

Share post:

মহানগরীতে ফের অগ্নিকাণ্ড, নিজের বাড়িতেই দগ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির। এবার ঘটনাস্থল সল্টলেক (Saltlake) এলাকা। সোমবার রাত দশটা নাগাদ ডি এ ব্লকে চার নাম্বার বাড়িতে আগুন লাগার ঘটনায় ঝলসে মৃত্যু হলো গৃহকর্তা দেবর্ষি গঙ্গোপাধ্যায় (Deborshi Ganguly) তথা বাবুয়ার। ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। ৪৭ বছর বয়সী মৃতের স্ত্রী এবং পরিবারের লোকের সঙ্গে কথা বলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুয়া নামে ওই ব্যক্তি সল্টলেকের বাড়িতে বৃদ্ধা মা স্ত্রী এবং ছয় বছরের মেয়েকে নিয়ে থাকতেন। বাড়ির নিচে একটি টায়ারের দোকান রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে ঘরে একাই ছিলেন বাবুয়া। আচমকাই প্রতিবেশীরা তিন তলার পেছনের ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি বেরিয়ে আসেন। দেবর্ষির বৃদ্ধা মা, স্ত্রী এবং কন্যা বেরোতে পারলেও আটকে পড়েন গৃহকর্তা। এরপর ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন এবং প্রায় ৩০ মিনিট চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দমকলের প্রাথমিক অনুমান জ্বলন্ত সিগারেটটা থেকে অগ্নিসংযোগ হতে পারে। মৃতের ঘরে সিলিং- এর কাজ চলছিল সেই দাহ্যবস্তু থেকে আগুন মুহুর্তের মধ্যে ভয়ংকর আকার নেয় বলে মনে করা হচ্ছে। কীভাবে আগুন বা খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...