Thursday, May 14, 2026

ডার্বিতে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, মোহনবাগানকে হারাল ২-১ গোলে

Date:

Share post:

অবশেষে ডার্বি জয় ইস্টবেঙ্গলের। এদিন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের বড় ম্যাচে মোহনবাগানকে ২-১ গোলে হারাল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন শ্যামল বেসরা এবং আরোমল পি। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন পাসাং দোরজি তামাং। তবে এদিন এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত সবুজ-মেরুন। পেনাল্টি মিস করে তারা। চলতি মরশুমে সিনিয়র দল হোক বা বয়সভিত্তিক দল, সব স্তরের ডার্বিতেই কার্যত একাধিপত্য দেখিয়েছে সবুজ-মেরুন শিবির। তবে এদিন এই জয়ের ফলে ডার্বিতে জয়ে ফিরল ইস্টবেঙ্গল।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় সবুজ-মেরুন। ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি পায় মোহনবাগান। কিন্তু সেই পেনাল্টি কাজে লাগাতে পারেনি সবুজ-মেরুন শিবির। সুযোগ হাতছাড়া করে তারা। এরপর ম্যাচে আক্রমণের দাপট দেখায় লাল-হলুদ। যার ফলে ম্যাচের ৩৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোলটি করেন আরোমল পি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচে দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় রাখে ইস্টবেঙ্গল। যার ফলে ৭২ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল শ্যামল বেসরার। রক্ষণের ভুলে গোল হজম করতে হয় সবুজ-মেরুন শিবিরকে। মিনিট পাঁচেক বাদেই অবশ্য একটি গোল শোধ করে মোহনবাগান। বাগানের হয়ে ব্যবধান কমান পাসাং দোরজি তামাং। তবে এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান কমাতে পারেনি সবুজ-মেরুন।

আরও পড়ুন- কেন ভারতের জার্সিতে পাকিস্তানের নাম? ক্ষুব্ধ নেটিজেনদের এক অংশ

Related articles

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...