Saturday, May 16, 2026

চা শিল্পের উন্নয়নে টাস্কফোর্স গড়ল রাজ্য

Date:

Share post:

‌চা শিল্পের উন্নয়নে টাস্কফোর্স গড়ল রাজ্য সরকার। পাশাপাশি চায়ের গুণগত মান যাচাই করার জন্য পরীক্ষাগার তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মঙ্গলবার চা বাগান ও চা শিল্প নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, শ্রম সচিব অবনীন্দ্র সিং ও সংশ্লিষ্ট দফতরের সচিবরা। ছিলেন টি–বোর্ডের প্রতিনিধি ও চা বাগানের মালিক সংগঠন।

নবান্ন সূত্রের খবর, প্রস্তাবিত টাস্ক ফোর্সের কাজ হবে কাঁচা চা পাতা তোলা বন্ধ করা। চা বাগানের অব্যবহৃত জমিতে চা পর্যটনে উৎসাহ দেওয়া। সার্বিকভাবে চা শ্রমিকদের উন্নতি সাধন করা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, চা বাগানের অব্যবহৃত জমির ৩০ শতাংশ পর্যটনের কাজে ব্যবহার করা হবে। চা গাছে বেশি করে কীটনাশক ব্যবহার হওয়ায় চায়ের গুণগত মান নষ্ট হচ্ছে বলে, অনেকে অভিযোগ করেন। এই সমস্যার সমাধানেও ব্যবস্থা নেবে টাস্ক ফোর্স। পাশাপাশি এদিন বৈঠকে চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, দার্জিলিংয়ে নেপাল আর অসম থেকে চোরাপথে চা ঢুকে পড়ছে। আর সেই সব চা দার্জিলিংয়ের চায়ের নাম করে বিক্রি হচ্ছে। ফলে দার্জিলিং চায়ের সুনাম নষ্ট হচ্ছে। এই বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছে মালিক সংগঠন। মুখ্যসচিব এই সমস্যা মেটাতেও আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন- ডিএ নিয়ে ভোট রাজনীতি: বাম আমলের সঙ্গে তফাৎ বোঝালেন মমতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...