Saturday, May 16, 2026

একবার নয়, দুবার দিতে হবে দশম শ্রেণীর পরীক্ষা! নয়া নিয়ম আনছে CBSE 

Date:

Share post:

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সিবিএসই-র (CBSE) দশম শ্রেণির পড়ুয়াদের একবারের পরিবর্তে দুবার পরীক্ষা দিতে হবে। ছাত্র-ছাত্রীদের উপর চাপ কমাতেই নাকি এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। যেখানে দুটো ভাগের সেমিস্টার নেওয়া হলে পড়ুয়াদের টেনশন অনেকটাই কম হবে এবং চাপ মুক্তভাবে তাঁরা পড়াশুনা করতে পারবেন বলে মনে করা হচ্ছে।আগামী শিক্ষাবর্ষে শুধু ভারত নয়, বিশ্বজুড়ে এই বোর্ডের নিয়ন্ত্রণাধীন ২৬০ টি স্কুলে লাগু হতে চলেছে নতুন নিয়ম।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে খবর আগামী সোমবারের মধ্যে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হবে। সম্প্রতি নয়া নিয়ম নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmedra Pradhan) সঙ্গে বৈঠক করেছেন সিবিএসই, এনসিইআরটি, কেভিএস ও এনভিএস-এর সদস্যরা। এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী জানান ‘সিবিএসই বোর্ডের পরীক্ষা বছরে দুবার করার জন্য নয়া রণনীতি তৈরি করছি আমরা। পড়ুয়াদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকে নজর রেখেই এই পরিকল্পনা। নয়া এই নীতি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে এক বিরাট সংশোধন।’ তবে শুধু দশম শ্রেণীর ক্ষেত্রেই নয় মনে করা হচ্ছে, জাতীয় শিক্ষা নীতির (NEP) প্রস্তাব অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও যাতে সেমিস্টারে কার্যকরী করা যায় সেই সংক্রান্ত ভাবনাচিন্তা চলছে।

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...