Tuesday, May 19, 2026

শুক্রের কলকাতায় শুষ্ক আবহাওয়া, তবে বৃষ্টির সম্ভাবনা কাটছে না এখনই 

Date:

Share post:

মেঘ সরিয়ে সকাল থেকে হালকা রোদের দেখা মিলেছে। কলকাতাসহ (Kolkata) সংলগ্ন শহরতলীতে আপাতত বৃষ্টির দুর্যোগ কম। শুক্রবার মোটামুটি সুস্থ থাকবে আবহাওয়া। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও নদিয়া।

পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বসন্তে অকাল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে ভাষা দিবসে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।দার্জিলিং ও কালিম্পঙে তুষারপাত হতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রির আশে পাশে থাকবে।

Related articles

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...