Saturday, May 16, 2026

মহারাজের বায়োপিক মুক্তি কবে, অভিনেতার নাম জানিয়ে দিন ঘোষণা সৌরভের!

Date:

Share post:

লর্ডসের গ্যালারি হোক বা বাইশ গজের পিচ, জার্সি খুলে সেলিব্রেশন কিংবা স্টেপ আউট করে ছক্কা হাকানোর ‘দাদাগিরি’ দেখাতে পারা বাংলার মহারাজ এবার বড়পর্দায়। বেশ কয়েক মাস ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) বায়োপিক নিয়ে জল্পনা বাড়ছিল। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এবার নিজেই স্পষ্ট করে জানিয়ে দিলেন বড়পর্দায় তাঁর জীবনী মুক্তির কথা। ঘোষণা করলেন কে হতে চলেছেন বলিউডি সিলভার স্ক্রিনের ‘দাদা’।

ইন্ডিয়ান ক্রিকেটের মহাতারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন থেকে ক্রিকেট ক্যারিয়ারের আসল গল্প এবার সিনেমার আকারে মুক্তি পেতে চলেছে। সৌরভের ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও (Rajkumar Rao)। বৃহস্পতিবার বর্ধমানের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয় এই খবর নিশ্চিত করেন মহারাজ। তিনি জানিয়েছেন শুটিং সংক্রান্ত কিছু জটিলতার কারণে সিনেমা মুক্তি পাবে আগামী বছর। ভারতীয় ক্রিকেটকে বদলে দেওয়ার নেপথ্য নায়ক হিসেবে পরিচিত প্রাক্তন অধিনায়কের জীবন কাহিনি রূপোলি পর্দায় তুলে ধরতে গেলে তো উঠবে তাঁর সহধর্মিনীর কথাও। পর্দায় ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) হয়ে উঠবেন কে? প্রশ্ন শুনে কিছুটা লাজুক মুখেই সৌরভ জানান, এই বিষয়টা সম্পর্কে তাঁর নিজেরও কোনও স্পষ্ট ধারণা নেই। তবে এই চরিত্রে অভিনয়ের জন্য কোনও নৃত্যপটিয়সী অভিনেত্রীর খোঁজ চলছে বলে জানা গেছে।

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...