Sunday, February 22, 2026

শহর কলকাতায় জোড়া দুর্ঘটনা, বাসের বেপরোয়া গতি নিয়ে আতঙ্ক বাড়ছে যাত্রীদের

Date:

Share post:

সোমবার সকাল থেকেই রাজ্যজুড়ে একাধিক দুর্ঘটনার খবর। সকাল নটা নাগাদ কলকাতার রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে (Exide Crossing) সরকারি – বেসরকারি বাসের রেষারেষিতে এক মহিলা গুরুতর জখম হন। রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মাটিতেই লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। অসমর্থিত সূত্রের খবর, মহিলার অবস্থা এতটাই গুরুতর যে বেঁচে থাকার আশা প্রায় নেই বললেই চলে। ইতিমধ্যেই তাঁর পরিবারের লোকেরা হাসপাতালে উপস্থিত হয়েছেন। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলিয়ে দুই বাসের খোঁজ শুরু করে পুলিশ। সকাল সাড়ে দশটা নাগাদ শ্যামবাজারের কাছ থেকে ২২২ রুটের বেসরকারি ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ওয়েলিংটনে স্কুল বাসের ধাক্কায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। শান্তা দেবী সিং নামে ঐ বৃদ্ধা মর্নিং ওয়ার্ক সেরে ফেরার পথে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুল বাসের সঙ্গে তার ধাক্কা লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই চালককে আটক করেছে এন্টালি থানার পুলিশ (Entally Police)। বেপরোয়া বাসের দৌরাত্ম্যে আতঙ্ক বাড়ছে নিত্যযাত্রীদের মনে।

অন্যদিকে, মহাকুম্ভে যাওয়ার পথে ফের দুর্ঘটনার খবর। অসম থেকে প্রয়াগরাজ যাওয়ার পথে নকশালবাড়ির কাছে দুই গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু এবং ১২ জনের আহত হওয়ার খবর মিলেছে। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার জনের অবস্থা আশঙ্কাজনক। এদিন হাওড়ার বাটরা এলাকাতে বেপরোয়া বাইকের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বেড়াচাঁপাতে পথদুর্ঘটনায় মৃত এক। বালি বোঝাই লরির চাকায় পিষ্ট এক বাইক আরোহী। আটক লরির চালক। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে টাকি রোড। উলুবেরিয়া ১৬ নাম্বার জাতীয় সড়কের কাছেও একটি বাস দুর্ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা বাসে কলকাতামুখী বাসের ধাক্কায় জখম অন্তত ২০। উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী।

 

spot_img

Related articles

দেশজুড়ে নাশকতার ছক! বাংলা-তামিলনাড়ু থেকে ৮ জঙ্গি গ্রেফতার পুলিশের 

বিদেশি চক্রের নির্দেশে ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা! পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু (West Bengal and Tamilnadu) থেকে ৮...

সোম থেকে SIR নিষ্পত্তিতে ৯৫ বিচারক, বিধানসভা ভিত্তিক আধিকারিক: রবিতেই প্রশিক্ষণ

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শুরু কলকাতা হাই কোর্টের তৎপরতা। অল্প সময়ে কীভাবে প্রায় ৫০ লক্ষ লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার...

আফগান সীমান্তে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, হামলার জবাব দিতে তৈরি তালিবান

আফগানিস্তানের আকাশে পাক সেনার এয়ার স্ট্রাইক, এফ ১৬ যুদ্ধবিমান বেছে বেছে গুঁড়িয়ে দিল সাতটি জায়গা (Pakistan air strike...

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত...