Friday, June 5, 2026

জীবনতলায় কার্তুজ-কাণ্ডে এবার হাসনাবাদ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

Date:

Share post:

জীবনতলায় কার্তুজ-কাণ্ডে এবার হাসনাবাদ থেকে উদ্ধার আরও একটি আগ্নেয়াস্ত্র।সোমবার এসটিএফ একটি দু ব্যারেলের বন্দুক উদ্ধার করে। এই নিয়ে এই কার্তুজ-কাণ্ডে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। হাসনাবাদে মাছের ভেড়ি থেকে এই অস্ত্র উদ্ধার করে এসটিএফ(stf)। ধৃত আব্দুল সেলিম গাজি ওরফে বাবলুর কাছে ছিল এই অস্ত্র। তাকে জেরা করে এই অস্ত্রের খোঁজ পাওয়া যায় বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে।

কয়েকদিন আগে জীবনতলা(jibantala) থানার ঈশ্বরীপুর এলাকায় তল্লাশি চালিয়ে বন্দুক ও কার্তুজ উদ্ধার করে বেঙ্গল এসটিএফ। এলাকায় মাছের করবারের সঙ্গে যুক্ত অভিযুক্ত। ধৃতের নাম রশিদ মোল্লা। তাকে জীবনতলা থানার ঈশ্বরীপুর উজিরের মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। এসটিএফ সূত্রে জানানো হয়, এলাকায় মাছের কারবার করে অভিযুক্ত। ভেড়িতে মাছ চাষ করে। ধৃতের ছেলেও বেশ কয়েক বছর আগে ভাঙড় এলাকা থেকে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিল ।

রশিদের পাশাপাশি গ্রেফতার হয়েছেন হাসনাবাদের বাসিন্দা বছর চল্লিশের আশিক ইকবাল গাজি, দক্ষিণ ২৪ পরগনার বছর একাত্তরের বাসিন্দা হাজি রশিদ মোল্লা, পঁয়তাল্লিশ বছরের আবদুল সেলিম গাজি ও শান্তিপুরের জয়ন্ত দত্ত। এদের মধ্যে আবার জয়ন্ত কলকাতার বুকে অস্ত্র বিপণন দোকানের কর্মচারী বলে জানা গিয়েছে।

Related articles

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...