Friday, June 5, 2026

নিউটাউনে নাবালিকাকে খুন ধর্ষণের ঘটনায় ১৯ দিনের মাথায় চার্জশিট পুলিশের

Date:

Share post:

নিউটাউনে নাবালিকাকে খুন ধর্ষণের ঘটনায় ১৯ দিনের মাথায় চার্জশিট পুলিশ জমা দিল। সোমবারব বারাসাত আদালতে চার পাতার চার্জশিট জমা দেয় পুলিশ। সেখানে উল্লেখ করা হয়েছে একমাত্রই মূল অভিযুক্ত ধৃত টোটো চালক সৌমিত্র রায়।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি নিউটাউনের লোহাপুরের কাছে নির্জন ঝোপ থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়েছিল। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ জানতে পারে জগৎপুর ৭ নম্বর এলাকা থেকে ওই নাবালিকা টোটোতে ওঠেন। টোটোর সামনের আসনে বসেছিল নাবালিকা। নিউটাউনের বিভিন্ন রাস্তা ঘুরে লোহা ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গলে তাকে নিয়ে যাওয়া যায়। ওই সিসিটিভির সূত্র ধরেই টোটো চালক সৌমিত্র রায়ের হদিশ পায় পুলিশ। সৌমিত্রকে প্রথমে আটক করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে সৌমিত্রর বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, টেকনিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার ১৯ দিনের মাথায় চার্জশিট জমা দিল পুলিশ।পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বয়স ১৪ বছর। বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। নিউটাউনের গৌরাঙ্গ নগরে ভাড়া বাড়িতে মা ও বোনের সঙ্গে থাকত সে।

আরও পড়ুন- রত্নার ‘হুমকির’ মুখে পড়তে হচ্ছে! অভিযোগ করে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ কল্যাণের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...