Thursday, June 25, 2026

‘বিরাটের সঙ্গে কোন তুলনাই চলে না বাবরের’, ভারতের কাছে পাকিস্তান হারতেই বাবরকে নিয়ে মুখ খুললেন শোয়েব

Date:

Share post:

‘বিরাট কোহলির সঙ্গে কোন তুলনাই চলে না বাবর আজমের’, রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের পর এমনটাই বললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে ব্যাট হাতে দাপট দেখান বিরাট কোহলি। তাঁর অপরাজিত শতরানের ইনিংসে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। অন্যদিকে ব্যাট হাতে ব্যর্থ হন পাকিস্তান ক্রিকেটার বাবর আজম। মাত্র ২৩ রান করেন তিনি। আর এরপর বাবরের খেলার সমালোচনা করেন আখতার।

ভারত-পাক ম্যাচের পর শোয়েব আখতার বলেন, “ কোহলিকে নিয়ে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। কোহলির হিরো কে? সচিন তেণ্ডুলকর। যে ১০০টা সেঞ্চুরি করেছে। বিরাট তাঁর ঐতিহ্য অনুসরণ করছে।“ এরপরই বাবরকে নিয়ে বলেন, “ আর বাবর আজমের হিরো কে? টুক টুক করে খেলা। তোমরা ভুল প্লেয়ারকে হিরো হিসেবে বেছে নিয়েছ। তোমাদের ভাবনাচিন্তাতেই গলদ আছে। তুমি তো প্রথম থেকেই ভণ্ড। এক-দেড় দিন আইসিসির প্রথম স্থানে থেকে যে নায়ক হওয়া যায় না, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই প্রমাণ হয়ে গেল। তোমরা ভুল প্লেয়ারকে মাথায় তুলেছ।“

আরও পড়ুন- প্রয়াত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ, শোকের ছায়া ক্রীড়া জগৎ-এ

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...