Saturday, June 6, 2026

গদ্দাফি স্টেডিয়ামে ভারতের পতাকা নিয়ে যাওয়ায় হেনস্থা, ভাইরাল ভিডিও

Date:

Share post:

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে নিরাপত্তা জনিত কারণে পাকিস্তানে খেলতে জায়নি ভারত। যার ফলে হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। দুবাইয়ে খেলছে টিম ইন্ডিয়া। তবে একের পর বিতর্ক লেগেই রয়েছে আয়োজক দেশ পাকিস্তানকে নিয়ে। প্রথমে ভারতের পতকা বিতর্ক। তারপর ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক। আর এবার অভিযোগ ভারতের পতাকা নিয়ে লাহোরের স্টেডিয়ামে ঢোকা এক দর্শককে আটক ও মারধর করার । যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় বিতর্ক চরমে উঠেছে। যদিও ভিডিওর সত্যতা যাছাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

যেই ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশের। সেই ম্যাচেই দেখা যায় ভারতীয় পতাকা সহ এক ব্যক্তিকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হচ্ছে। ওই ব্যক্তির পরনে ছিল কালো জ্যাকেট, টুপি ও সানগ্লাস। ভাইরাল ভিডিওয় দেখা যায়, নিরাপত্তারক্ষীরা টানতে টানতে বের করে দেন ওই ব্যক্তিকে।

আর এরপরই উঠছে প্রশ্ন। ভারতের পতাকা নিয়েও কি কেউ স্টেডিয়ামে ঢুকতে পারবে না? তাহলে কি সমর্থকরাও নিরাপদ নয় পাকিস্তানে?

আরও পড়ুন- ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত’, বিস্ফোরক অভিযোগ কামিন্সের

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...