Thursday, May 14, 2026

নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা, বিদ্যুৎকর্মীদের ধন্যবাদ মন্ত্রী অরূপ বিশ্বাসের

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বিদ্যুৎ দফতরের আধিকারিক ও কর্মীদের ধন্যবাদ জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। প্রাকৃতিক দুর্যোগ, ঝড়-জলের মোকাবিলা করে যেভাবে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছিল তারও প্রশংসা করেন মন্ত্রী। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। একই সঙ্গে এদিন আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েও রাজ্য জুড়ে বিদ্যুৎ দফতরের আধিকারিকদের বিভিন্ন নির্দেশ দেন বিদ্যুৎমন্ত্রী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু, ডিরেক্টর (ডিস্ট্রিবিউশন) সুমিত মুখোপাধ্যায়, ডিরেক্টর (প্রজেক্ট) পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এক্সিকিউটিভ ডিরেক্টর পার্থপ্রতিম দত্ত প্রমুখ।

আরও পড়ুন- বারুইপুরে প্রায় ৪ হাজার ভুয়ো ভোটার! বিস্ফোরক অভিযোগ অধ্যক্ষ ও সাংসদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...