Thursday, May 14, 2026

চিকিৎসকদের ভাতা-বেতন বৃদ্ধিতে উপকৃত হবে কমপক্ষ সাড়ে ১১ হাজার চিকিৎসক: স্বাস্থ্য দফতর

Date:

Share post:

চিকিৎসকদের ভাতা ও বেতন বৃদ্ধি সংক্রান্ত ঘোষণায় রাজ্যের সরকারি ক্ষেত্রে কর্মরত বিভিন্ন স্তরের প্রায় সাড়ে ১১ হাজার চিকিৎসক (Doctor) প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এর মধ্যে রেসিডেন্ট সহ বিভিন্ন স্তরের জুনিয়র চিকিৎসকের সংখ্যাই প্রায় ১১ হাজার। এছাড়াও রাজ্যের ৩৪৮টি ব্লকের BMOH-রা মুখ্যমন্ত্রীর নির্দেশমতো ১৫ দিনের বাড়তি বেতন পাবেন।

সোমবারই রাজ্যের সরকারি চিকিৎসকদের ভাতা ও বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইন্টার্ন, PGT, জুনিয়র, সিনিয়র রেসিডেন্ট ডক্টরদের বেতন ও ভাতা গড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। ইন্টার্ন, পিজিটি, হাউসস্টাফদের ভাতা বাড়ানো হয়েছে ১০ হাজার টাকা। রেসিডেন্ট চিকিৎসকদের মাসিক বেতন ১৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন মাসিক ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ লক্ষ টাকা করা হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন।

এই ঘোষণার পরেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিভিন্ন চিকিৎসক (Doctor) সংগঠনের সদস্যরা। এতে তাঁদের দীর্ঘদিনের দাবি মিটল বলে মত।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...