Sunday, May 10, 2026

প্রশ্নপত্র ফাঁস রুখতে তৎপর সংসদ! এবারের উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে থাকবে ডিজিটাল সিরিয়াল নম্বর

Date:

Share post:

প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার কোমর বেঁধে নেমেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার বেশ কিছু নিয়ম তৈরি করেছে সংসদ কর্তৃপক্ষ। প্রশ্নপত্রে থাকবে ডিজিটাল সিরিয়াল নম্বর। এছাড়াও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। যা লিখতে হবে উত্তরপত্রে। তার পাশাপাশি কিউআর কোড এবং বারকোড থাকবে প্রত্যেকটি প্রশ্নপত্রে।

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, যদি এরপরেও কেউ প্রশ্নপত্রের ছবি তুলে অন্য কাউকে পাঠান তাহলে কে এই কাজ করেছে তা আমরা খুব দ্রুততায় ধরে ফেলব। কারণ নিরাপত্তাজনিত আরও একটি বিষয় প্রশ্নপত্রে থাকবে। যদি কোনও পরীক্ষার্থীর কাছ থেকে ইলেকট্রনিক গেজেট বা যোগাযোগের মাধ্যম পাওয়া যায় তাহলে সেই পরীক্ষার্থীর ওই বছরের সমস্ত পরীক্ষা বাতিল হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। পরীক্ষা কেন্দ্রে কম করে দুজন পর্যবেক্ষক থাকবেন। একজন ভেন্যু সুপারভাইজারের ঘর থেকে প্রশ্নপত্র নিয়ে আসবেন। অন্যজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন অথবা যোগাযোগের কোনও ইলেকট্রনিক গেজেট রয়েছে কিনা তা নিশ্চিত করবেন। পরীক্ষাকেন্দ্রে কম করে দুটো সিসিটিভি ক্যামেরা থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন-আগামিকাল নেতাজি ইনডোরের মেগাসভায় দিক নির্দেশ তৃণমূল সভানেত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...