Friday, March 20, 2026

যানজট-দূষণ এড়াতে পদক্ষেপ রাজ্যের, ধর্মতলায় তৈরি হবে ‘মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব’

Date:

Share post:

যানজট এড়াতে এবং দূষণ কমাতে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ‘মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব’ তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। এবিষয়ে আলোচনা করতে সম্প্রতি সেনাবাহিনী, মেট্রো রেল কর্তৃপক্ষ, পূর্ত বিভাগ, কলকাতা পুরসভা এবং লালবাজারের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সরকারি সূত্রে খবর, বৈঠকে সবার সহযোগিতা চেয়েছেন পরিবহণ দফতরের কর্তারা। বর্তমানে যেখানে ধর্মতলা বাসস্ট্যান্ড রয়েছে সেখানেই এই বেসমেন্ট কার পার্কিংয়ের মডেল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল রাইটসকে। দিন পনেরো আগে সেই মডেল হাতে পেয়েছেন পরিবহণকর্তারা। যার ভিত্তিতেই এই বৈঠক। ধর্মতলা এলাকায় যানজট ও দূষণ কমাতে কলকাতা হাইকোর্টের দায়ের করা এক জনস্বার্থে মামলার রায়ের প্রেক্ষিতে বিকল্প পথ খোঁজার এই উদ্য়োগ শুরু হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে তিনটি রুটের মেট্রোর স্টেশন হচ্ছে ধর্মতলায়। সবক’টি রুট শুরু হলে ধর্মতলায় যানজট মারাত্মক জায়গায় পৌঁছবে বলে প্রশাসনের আশঙ্কা।ধর্মতলা এমনিতেই বহু মানুষের আনাগোনা লেগে থাকে। আরও দু’টি মেট্রোর স্টেশন হলে তা অন্তত ৪০ শতাংশ বাড়বে বলে মনে করছে পরিবহণ দফতর। কলকাতা পুলিশের সঙ্গে সম্প্রতি শহরের ট্র্যাফিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন দফতরের কর্তারা। সেখানেও পুলিশের তরফেও ধর্মতলায় মেট্রো স্টেশনের জেরে যানজটের আশঙ্কার কথা জানায় পুলিশ।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, স্মার্ট সিটি প্রকল্পের আওতায় পাটনা, পুনে সহ দেশের বিভিন্ন শহরে এ ধরণের মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব তৈরির কাজ চলছে। একই রকম ভাবে ধর্মতলায় নির্মীয়মান মেট্রো স্টেশনকে কেন্দ্র করে ওই হাব তৈরির পরিকল্পনা করা হচ্ছে। একাধিক স্তর বিশিষ্ট এই হাবে একই ছাদের তলায় মানুষ বাস, মেট্রো সহ বিভিন্ন ধরণের গণ পরিবহন ব্যবহারের সুযোগ পাবেন।

আরও পড়ুন- খারাপ মানের সরকারি আবাসন নির্মাণ! অবিক্রিত ফ্ল্যাটের চাপে ব্যাকফুটে যোগী সরকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আরজি কর হাসপাতালের লিফটে আটকে অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে টালা থানার পুলিশ

শুক্রবার সকালে কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চাঞ্চল্য। হাসপাতালের ট্রমা কেয়ারের লিফটে এক...

টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা ‘ধান্দাবাজ’ রাজন্যার! 

তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে লড়ার স্বপ্নের সলিল সমাধি হতেই নতুন দল...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...