Sunday, June 14, 2026

২০২৬-এর নির্বাচনে কোন পথে দল, নেতাজি ইন্ডোর থেকে তৃণমূল নেত্রীর বার্তার অপেক্ষা

Date:

Share post:

বিরোধীদের লাগাতার কুৎসা থেকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোণঠাসা করার চেষ্টা। তারপরেও বাংলার মানুষ আস্থা রেখেছেন তৃণমূলের উপর। ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে ফের নানা অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। তার প্রতিরোধ কীভাবে, সেই সাংগঠনিক বার্তা বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর (Netaji Indoor Stadium) থেকে দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল থেকে সেই বিশেষ সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি তুঙ্গে।

কেন্দ্রীয় বঞ্চনা থেকে রাজ্যের প্রশাসনের দিক থেকে তুলে দেওয়া পরিষেবা মানুষের কাছে ঠিক মতো পৌঁছে দেওয়া নিয়ে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেই। তা নিয়ে জনসংযোগ বাড়িয়ে আরও কীভাবে রাজ্যের সব মানুষকে তাঁদের ন্যায্য প্রাপ্যের কাছে নিয়ে আসা যায়, তা নিয়ে আবারও নেত্রীর বার্তা শুনবেন জেলা থেকে শহরের নেতৃত্ব।

ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে কীভাবে নতুন মডিউল (module) তৈরি করে নির্বাচন কমিশনকে (Election Commission of India) দিয়ে ভুয়ো ভোটার ভরিয়ে দিচ্ছে বিজেপি, তা নিয়েও কী বার্তা দেবেন দলনেত্রী, অপেক্ষায় রাজ্য নেতৃত্ব। ইতিমধ্যেই ভুয়ো ভোটার (false voter) নিয়ে সরব হয়েছেন মমতা। এবার পথ নির্দেশ করবেন তিনি।

বিরোধীদের অপপ্রচার ঠেকাতে কীভাবে কাজ করবেন নেতৃত্ব, তা নিয়ে বার্তা দেবেন দলনেত্রী। নতুন কর্মসূচি নিয়েও বার্তা দেওয়ার অপেক্ষায় নেতৃত্ব। সেই সঙ্গে দলীয় শৃঙ্খলার (discipline) বিষয়টি নিয়েও বার্তার সম্ভাবনা রয়েছে।

বুধবার থেকেই দূর দূরান্তের জেলার নেতারা উপস্থিত হয়েছেন নেতাজি ইন্ডোরে। যাঁরা আসতে পারেননি, তাঁদের জন্য গোটা বৈঠক অনলাইনে পরিবেশন হবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বার্তা যাতে তৃণমূলস্তর পর্যন্ত পৌঁছে যায়, তারই প্রস্তুতি রাজ্য জুড়ে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...