Tuesday, June 16, 2026

রাজারহাটে বহুতল নির্মাণের সময় মাটিতে ধস: দমকল-পুলিশের তৎপরতায় উদ্ধার চাপা পড়া ২ শ্রমিক

Date:

Share post:

কাজের সময় আচমকা ধস। রাজারহাটে মাটি চাপা (land collapse) পড়লেন দুই নির্মাণকর্মী। একজনকে প্রথম জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। অপরজনকে অনেক খুঁজে উদ্ধার করেন দমকলকর্মীরা। বৃহস্পতিবার, বিকেলে ঘটনাটি ঘটেছে রাজারহাটের (Rajarhat) নাঙ্গলপোতা এলাকায়।

এদিন বিকেলে বহুতল নির্মাণের মাটি কাটার সময়ই আচমকা দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ-দমকল। স্থানীয় সূত্রের খবর, নাঙ্গলপোতায় ২১১ মেন রোডের পাশে একটি বেসরকারি বহুতল নির্মাণের কাজ চলছে। এদিন আচমকা মাটিতে ধস (land collapse) নামে। দুই শ্রমিক চাপা পড়ে যান। তাঁদের নাম শ্যাম মণ্ডল ও অভিজিৎ মণ্ডল। তাঁরা ভাঙড়ের সর্বমঙ্গলাপুর এলাকার বাসিন্দা। প্রথমে শ্যাম মণ্ডলকে উদ্ধার করা হয়। পরে অভিজিৎকেও উদ্ধার করে দমকল। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজারহাটের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও খবরসকালে ট্রেন বন্ধের জের, বিকেলে ব্যান্ডেলের টিকিট কাউন্টারে ভাঙচুর: আক্রান্ত আরপিএফ

ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। বহুতল নির্মাণে কোনও অনিয়ম হচ্ছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...