Monday, April 27, 2026

রঞ্জিতে রোহিত-যশস্বীর খেলায় হতাশ মুম্বইয়ের মুখ্য নির্বাচক, কী বললেন তিনি ?

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতের ব্যর্থতার পর, টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ঘোরোয়া ক্রিকেটে খেলা ব্যদ্ধতা মুলুক করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মত একটি করে রঞ্জিট্রফির ম্যাচে নেমেছিল রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। কিন্তু ম্যাচে নেমেও নজর কাড়তে রোহিতরা । আর এতেই কিছুটা হতাশ মুম্বইয়ের মুখ্য নির্বাচক সঞ্জয় পাতিল। তার মতে ঘোরোয়া ক্রিকেটে নজর দেওয়া উচিত ভারতীয় ক্রিকেটারদের। এই বছর রঞ্জিট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে মুম্বই। বিদর্ভের বিরুদ্ধে হেরে। গ্রুপ পর্বে হারতে হয়েছিল জম্মু-কাশ্মীরের মতো দলের বিরুদ্ধে। যা মেনে নিতে পারছেন না সঞ্জয়।

এই নিয়ে মুম্বইয়ের মুখ্য নির্বাচক বলেন, “ রঞ্জি ট্রফিতে যে ভাবে ওরা খেলেছে, তা নিয়ে আমি হতাশ। টেস্ট খেলা ক্রিকেটারদের থেকে এমন আচরণ কাম্য নয়। আমাদের সিনিয়রেরা রঞ্জিতে যে রকম ভাবে খেলত, সেই মনোযোগ এখনকার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দেখতে পাই না। দলে সই দেওয়ার জন্য যোগ দিলে, সেই ক্রিকেটারদের মানসিকতা বোঝা যায়। বিদর্ভ এবং মুম্বইয়ের সেমিফাইনালে এটা পার্থক্য গড়ে দেয়। জয়ের খিদেটাই দেখা যায়নি। রঞ্জির দ্বিতীয় পর্বে আমাদের দলে সেটার অভাব ছিল। নাম করা ক্রিকেটারদের নিয়ে আমি হতাশ। সূর্যকুমার যাদবকে মাথায় রেখেই কথাটা বলছি।“

রঞ্জিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে হেরে যায় মুম্বই। ওই ম্যাচটি খেলেছিলেন যশস্বী এবং শিবমও। তাঁরাও সে ভাবে রান করতে পারেননি। সঞ্জয় মনে করেন দলের মানসিকতাই পাল্টে গিয়েছিল রোহিতেরা যোগ দেওয়ায়। এই নিয়ে সঞ্জয় বলেন, “মুম্বই ক্রিকেট দলের একটা ঐতিহ্য আছে। আন্তর্জাতিক ক্রিকেটারেরা যোগ দিলে সেটা বৃদ্ধি পায়। কিন্তু এ বারে সেটা দেখা যায়নি। সংস্থার কাছে আমার অনুরোধ এটা যেন তারকা ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়। ভারতীয় দলের নির্বাচকদের নজর রাখা উচিত এই ক্রিকেটারদের খেলার দিকে। তারকা ক্রিকেটারেরা রঞ্জি দলে যোগ দিয়েছিলেন, খেলতে পারেননি। সেটা দলের খেলার উপর প্রভাব ফেলেছে।“

আরও পড়ুন- ভারত নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশি সুবিধা পাচ্ছে, মত প্রাক্তন এই দুই ইংল্যান্ড ক্রিকেটারের

Related articles

হালিশহরে গুলি চালালো ৬ দুষ্কৃতী: গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কোনওভাবেই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদের উপর হামলার পরে এবার গুলি...

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...