Saturday, April 4, 2026

দলনেত্রীর নির্দেশের পরই অভিযান শুরু, ‘ভূতুড়ে’ ভোটার খুঁজতে দুয়ারে ফিরহাদ

Date:

Share post:

বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে ভূতুড়ে ভোটার ঢুকিয়েছে তালিকায়। একই এপিক নম্বরে একাধিক ভোটার। একই এপিক নম্বরে বাংলায় মিলেছে গুজরাটের ভোটারেরও হদিশ। নেতাজি ইনডোরের সাধারণ সভা থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিত করতে পথে নেমে পড়লেন মেয়র ফিরহাদ হাকিম। মানুষের দুয়ারে গিয়ে ভোটার কার্ড নিরীক্ষণ করেন তিনি। এদিন ভোটার তালিকা হাতে নিয়ে চেতলায় স্ক্রুটিনি করেন ফিরহাদ। বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেকের ভোটার কার্ড খুঁটিয়ে দেখেন। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। ভবানীপুরেও পথে নেমে বাড়ি বাড়ি গিয়ে স্কুটিনি করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।

শুক্রবারই ফিরহাদ হাকিম জানিয়েছিলেন ভবানীপুর থেকে ভোটার তালিকা স্ক্রুটিনি শুরুর কথা। হবে। সেইমতো শনিবার সকাল থেকে অভিযান শুরু হয়ে যায়। ভোটার তালিকায় মৃত কারও নাম রয়ে গিয়েছে নাকি বাড়ি বাড়ি গিয়ে তথ্য খতিয়ে দেখা হয়। ফিরহাদ হাকিম জানান, আরও একবার স্ক্রুটিনি করার পর নির্বাচন কমিশনের রিপোর্ট দেওয়া হবে। আমাদের দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পালন করে বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে সাহায্য করব। প্রকৃত ভোটারের ভোটে জিতে বিজেপির মুখোশ খুলে দেব আমরা। তাঁর কথায়, বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করে। বাঙালি, অবাঙালি বিভেদ করে। ওরা কোনওদিন বাংলার বুকে দাঁত ফোটাতে পারবে না। ফিরহাদ বলেন, বিজেপি একটা একটা করে সব প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে। দেশের গণতান্ত্রিক পরিকাঠামো নষ্ট করে দিচ্ছে।

উল্লেখ্য, নেতাজি ইনডোরে তৃণমূলের সাধারণ সভা থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভোটার তালিকায় ‘ভূতুড়ে’ ভোটার ঢোকানো হয়েছে। একই এপিকের একাধিক ভোটার কার্ড নিয়েও ওইদিন ক্ষোভ উগরে দেন নেত্রী। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণে কমিটিও গঠন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ভুতুড়ে ভোটার খুঁজতে তৎপর হয়ে অভিযান চালানোর নির্দেশ দেন নেত্রী।

আরও পড়ুন- সরকারি চাকুরে হয়েও প্রোমোটিং ব্যবসা! নিয়ম মেনে বরখাস্ত করল কর্মিবর্গ দফতর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...