Tuesday, June 23, 2026

গাড়ির ধাক্কায় মৃত্যু তৃণমূল নেতার! খুনের অভিযোগ পরিবারের

Date:

Share post:

গাড়ির ধাক্কায় তৃণমূল শ্রমিক নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগণার টিটাগড়ে (Titagarh)। প্রাথমিকভাবে গাড়ির ধাক্কায় (hit and run) মৃত্যু হলেও পরিবারের অভিযোগ পরিকল্পিত ভাবে খুন কর হায়েছে শ্রমিক নেতা হান্নান গাজিকে। ইতিমধ্যে অভিষেক নন্দী নামে তাঁর এক সঙ্গীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে টিটাগড় থানার পুলিশ (Titagarh police)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার টিটাগড় থানার কালিয়ানিতে।

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির (INTTUC) পলতা শহরের সভাপতি ছিলেন হান্নান গাজি। শুক্রবার রাতে রাতে শ্রমিক ইউনিয়নের কাজ সেরে পায়ে হেঁটে হান্নান বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন তাঁর অভিষেক নন্দী নামে সংগঠনের এক সহকর্মী। বারাকপুর কালিয়ানি শিশুতীর্থ প্রাথমিক বিদ্যালয়ের সামনে আচমকা একটি চারচাকা গাড়ি হান্নানকে ধাক্কা মেরে (hit and run) পালিয়ে যায়। অভিষেকের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসেন। তড়িঘড়ি হান্নানকে উদ্ধার করে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সঙ্গী যুবক অভিষেক দাবি করেন, ‘আমরা দু’জন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আচমকা দেখি, গলি রাস্তার মধ্যে একটা চার চাকা গাড়ি (four wheeler) স্বাভাবিক গতিতে আসছে। আমাদের কাছাকাছি আসতে গাড়িটা হঠাৎ গতি বাড়িয়ে দেয়। হান্নান সাহেবকে ধাক্কা মেরে (hit and run) গাড়িটা পালিয়ে যায়। দুর্ঘটনা হলে আমরা দু’জনেই জখম হতাম। কিন্তু আশ্চর্যজনকভাবে আমাকে কোনও আঘাত করা হয়নি। গাড়িটা শুধু হান্নান সাহেবকে ধাক্কা মেরে পালিয়ে যায়।’

এরপরই পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত খুনের দাবি করা হয়। রাতেই পরিবারের লোকেরা টিটাগড় থানায় (Titagarh police station) খুনের অভিযোগ দায়ের করেছেন। দলীয় কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তের দাবি তুলেছে তৃণমূলও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বারাকপুরের পুলিশ কমিশনার (CP) অজয় ঠাকুর জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চলছে। আশা করছি খুব শীঘ্রই সন্ধান পাওয়া যাবে। প্রাথমিক অনুমান গাড়ির ধাক্কায় মৃত্যু। তবে পরিবারের দাবিকেও মান্যতা দিয়ে আমরা তদন্ত করছি।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...