Saturday, June 6, 2026

শীত শেষের বৃষ্টি থেকে মুক্তি, জেনে নিন কেমন থাকবে আবহাওয়া

Date:

Share post:

হালকা শীতের আমেজে বাড়তি পাওনা হয়েছিল উত্তরের জেলাগুলির বৃষ্টি। তবে সোমবার থেকে আর সেই বৃষ্টির পূর্বাভাস (forecast) থাকছে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। যদিও অসমে (Assam) তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বাংলায় এখনই প্রবল দাবদহের পূর্বাভাসও নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।

গত সপ্তাহে উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টি ও তুষারপাতের (snowfall) জেরে দক্ষিণেও তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করে। সর্বনিম্ন তাপমাত্রাও ২২ ডিগ্রির কাছাকাছি ছিল। তবে এই সপ্তাহে বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা ওঠানামা করবে দক্ষিণ বঙ্গে।

অসমে (Assam) তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি নামবে। তবে সপ্তাহের শেষে ফের পারদ ওঠা শুরু করবে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...