Friday, May 8, 2026

প্রাথমিক নিয়োগ মামলার শুনানি শেষ সুপ্রিম কোর্টে, আপাতত রায়দান স্থগিত

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ মামলার শুনানি শেষ হয়ে গেল সুপ্রিম কোর্টে। দুই দিনের মধ্যে সব পক্ষকেই নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত। তবে আপাতত রায়দান স্থগিত রেখেছে শীর্ষ আদালত। ২০২২ সালে ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। ওই বছরই ডিসেম্বরে শুরু হয়েছিল ইন্টারভিউ প্রক্রিয়া। এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ কিছু প্রার্থী। কারণ নিয়োগ প্রক্রিয়া চলাকালীন তারা তাদের ডিএলএড কোর্টের সার্টিফিকেট ছিল না। সেই মামলা যায় সুপ্রিম কোর্টে।

সেই মামলাতেই প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। পরবর্তীতে প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে ৯ হাজার ৫৩৩ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চাকরিপ্রার্থীদের আইনজীবী বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের চাকুরিরতদের ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হবে না বলেও মনে করা হচ্ছে। তবে কী রায় দেয় শীর্ষ আদালত সেই দিকেই তাকিয়ে রয়েছেন মামলাকারীরা।

সুপ্রিম কোর্টে সোমবার উভয় পক্ষের আইনজীবীরা বিস্তারিত যুক্তি উপস্থাপন করেন। পিটিশনকারীদের পক্ষে জোর দেওয়া হয়। বলা হয়, ‘সেশন পিছানো হলেও ডিগ্রি ও টেটের মানদণ্ড পুরণ করেছেন প্রার্থীরা। নিয়োগে বধা দেওয়া উচিৎ নয়।’ অন্যদিকে রাজ্য সরকারের তরফে বলা হয়, ‘নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী শুধুমাত্র নির্দেষ্ট সেশনের প্রার্থীদেরই সুযোগ দেওয়া সম্ভব।’ শুনানির শেষে বিচারপতি রায় প্রকাশ না করে তা স্থগিত রাখেন।

বিশেষজ্ঞদের কথায়, রায় যদি পিটিশনকারীদের পক্ষে যায় তাহলে অবিলম্বে বকি ২২৩২ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্যদ। রাজ্যের স্কুলশিক্ষা ব্যবস্থায় এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রায় দুই বছর ধরে ঝুলে থাকা এই মামলার নিষ্পত্তির জন্য এখন সবার চোখ আদালতের দিকে।

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...