Friday, June 5, 2026

উনুনের পাশে গা সেঁকছে চিতাবাঘ! আত্মারাম খাঁচাছাড়া গৃহস্থের

Date:

Share post:

মাসখানেক আগে সুন্দরবনের (Sunderban) মৈপিঠে গৃহস্থের হাঁড়িকুড়ি ফেলে বীরত্ব দেখিয়েছিল এক রয়্যাল বেঙ্গল। আর এবার জলদাপাড়ায় (Jaldapara) বীরত্ব দেখিয়ে বেড়াচ্ছে চিতাবাঘ (leopard)। ঠাঁই নিচ্ছে গৃহস্থের রান্না ঘরের উনুনের পাশে। সেই চিতাবাঘ ধরে রীতিমতো কনভয় করে তাকে আবার জঙ্গলে ছাড়তে হয় বন দফতরকে (forest department)।

আলিপুরদুয়ার (Alipurduar) ও কোচবিহার সীমানায় সুধনের কুঠি গ্রামের এক মহিলা সকালে চায়ের জল বসাতে উনুনের পাশে যেতেই ভয়ে তাঁর প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। ঘুম চোখ সজোরে খুলে তিনি দেখেন শুয়ে রয়েছে এক চিতাবাঘ (leopard)। কিছুদিন আগেই জলদাপাড়া সংলগ্ন শালকুমারের প্রধান পাড়ায় এক গৃহস্থের শৌচাগারে ঢুকে পড়েছিল চিতাবাঘ। আর এবার সোজা রান্নাঘরে।

মহিলার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হওয়ায় আক্রমণ শানাতে ভয় পায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জের (Chilapata range) বনকর্মীরা। জাল নিয়ে সেই চিতাবাঘকে ধরতে প্রায় দুঘণ্টা সময় লাগে বন দফতরের (forest department)। শেষে তাকে ধরে একেবারে ভিআইপি কনভয় (convoy) করে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যপরীক্ষার জন্য। তার সুস্থতা নিশ্চিত করে চিলাপাতা রেঞ্জের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Related articles

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...