Tuesday, June 23, 2026

ভিনগ্রহের প্রাণের সন্ধান দেবে কলকাতা! নাসার নজর শহরের পাথরে

Date:

Share post:

মহাকাশের অজানা ঠিকানা থেকে ছুটে উল্কায় (meteor) কত গ্রহ বা উপগ্রহের তথ্য লুকিয়ে থাকে। আর সেই সব উল্কার পাথর সযত্নে সংগ্রহ করে রেখেছে কলকাতার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) সংগ্রহালয়। এবার মহাকাশে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে সেই সংগ্রহালয়ের দ্বারস্থ নাসা (NASA)। এই সংগ্রহালয়েই নাকি এমন এক পাথর রয়েছে, যা জানান দিচ্ছে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের।

পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব শুনলেই এলিয়েনের কথা মনে পড়ে। তবে ঠিক এলিয়েন (elien) না হলেও জলের অস্তিত্বের সঙ্গেই প্রাণের অস্তিত্বের সম্পর্ক রয়েছে। সেই জলের অস্তিত্বের প্রমাণই বহন করছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) উল্কা সংগ্রহালয়। সেই পাথর নিয়ে গবেষণা শুরু করল নাসা।

সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) আধিকারিকদের দাবি, এই সংগ্রহালয়ে এমন একটি পাথর রয়েছে যার মধ্যে কার্বনের (carbon) সঙ্গে জলের অণুর মিশ্রণ। সেই সঙ্গে জৈব পদার্থের অস্তিত্বেরও প্রমাণ মিলেছে বলেই নাসা এই পাথর নিয়ে এখন গবেষণায় আগ্রহী। ২০১৭ সালের তারাখসা-য় রাজস্থান (Rajasthan) থেকে সংগ্রহ করা এই পাথর নিয়ে গবেষণা বদলে দিতে পারে মহাবিশ্বের প্রাণের সংজ্ঞা।

যদিও এই পাথরের খণ্ড কোন গ্রহ থেকে এসেছে তা এখনও নির্ণয় করতে পারেননি গবেষকরা। তবে তাঁদের গবেষণা সফল হলে পৃথিবী ছাড়াও ভিনগ্রহে (planet) যে প্রাণের অস্তিত্ব রয়েছে, তা প্রমাণ হতে বাকি থাকবে না।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...