Saturday, June 6, 2026

পুরী থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা

Date:

Share post:

বেড়াতে যাওয়ার আনন্দ মুহূর্তে পরিণত হলো বিভীষিকায়। পুরী (Puri) থেকে বর্ধমানে ফেরার পথে ১৬ নাম্বার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার (Accident) কবলে যাত্রীবোঝাই ট্যুরিস্ট বাস। লরির সঙ্গে সংঘর্ষে জখম শিশুসহ ৩৬ জন। ১৪ জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার রাত প্রায় তিনটে নাগাদ ৭০ জন যাত্রী নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল বাসটি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বাঁধগোড়া এলাকার কাছে পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ রাখতে না পেরে জাতীয় সড়কে একটি লরির পেছনে ধাক্কা মারে বাসটি। সিট থেকে মাটিতে ছিটকে পড়ে যান যাত্রীরা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিশ (Narayangarh Police) । আহতদের উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাসযাত্রীদের অধিকাংশের বাড়ি পাণ্ডবেশ্বর, দুর্গাপুর, ও পশ্চিম বর্ধমান এলাকায়। যাঁদের আঘাত তুলনামূলকভাবে কম তাঁরা এখনও পর্যন্ত আতঙ্কের ঘোর কাটিয়ে উঠতে পারছেন না। দুর্ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় লরিচালক। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক লরির খোঁজ চালাচ্ছে নারায়ণগড় থানার পুলিশ।

 

 

Related articles

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...