Wednesday, June 24, 2026

হালতু সুইসাইড কাণ্ডে মামা-মামির পর গ্রেফতার লোন রিকভারি এজেন্ট 

Date:

Share post:

কসবায় (Kasba) সপরিবারে মৃত অটোচালক সোমনাথ রায়ের (Somnath Roy) মামা- মামির পর এবার লোন রিকভারি এজেন্ট চঞ্চল মুখোপাধ্যায়কে (Chanchal Mukherjee) গ্রেফতার করলো পুলিশ। সুইসাইড নোটের ভিত্তিতেই এই গ্রেফতারি বলে কসবা থানা (Kasba Police Station) সূত্রে জানা গেছে। সূত্রের খবর সোমনাথ ব্যাংক থেকে যে ১০ লক্ষ টাকার লোন নিয়েছিলেন তার রিকভারি করার জন্য এই এজেন্ট অটোচালকের উপর মানসিক চাপ সৃষ্টি করছিলেন বলে অভিযোগ।

হালতুর বাসিন্দা সোমনাথ আর্থিক সমস্যার জেরে পুত্র এবং স্ত্রীকে নিয়ে আত্মহত্যা করেন। তিনি একটি সুইসাইড নোট লিখে গেছিলেন। সেখানে সম্পত্তি সংক্রান্ত বিবাদ এবং মামা-মামির নাম উল্লেখ ছিল।সোমনাথের মামার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং ষড়যন্ত্রর অভিযোগ আনেন মৃত সুমিত্রার দিদি সুপর্ণা ভৌমিক। সুমিত্রার বাবা বিশ্বনাথ ভৌমিকও তাঁর মেয়ে, জামাই ও নাতিকে খুনের অভিযোগ এনেছেন। এরপরই মামা মামিকে গ্রেফতার করা হয়। তদন্ত নেমে পুলিশ জানতে পারে লোন এজেন্ট চঞ্চল কয়েকদিন অন্তর অটোচালকের বাড়ি গিয়ে তাঁকে টাকা দেওয়ার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করতেন। এমনকি মাঝেমধ্যে চড়াও হয়ে অটো চালককে হুঁশিয়ারি দেওয়ার কথাও জানিয়েছেন স্থানীয়রা। এরপরই চঞ্চলকে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দেহ বাড়ায় তাঁকে পরবর্তীতে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ইতিমধ্যে কসবা কাণ্ডের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসেছে। তাতে বলা হয়েছে, তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে শ্বাসরোধের কারণে। কিন্তু তাঁকে কে খুন করেছেন, বাবা না মা, সেটা এখনও পরিষ্কার নয়। সুইসাইড নোটে লেখা অন্যান্য পাওনাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। আড়াই বছরের অসুস্থ ছেলের রুদ্রনীলকে শ্বাসরোধ করে খুনের পর এই যে তার মা-বাবা আত্মহত্যা করেছেন এখনও পর্যন্ত সেই অনুমানই করছে পুলিশ। তবে শুধুমাত্র সম্পত্তিগত বিবাদ নাকি সন্তানের অসুস্থতার কারণে বাড়তে থাকা অবসাদেই আত্মহননের সিদ্ধান্ত সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...