Monday, February 2, 2026

ভুয়ো সার্টিফিকেটে পুলিশে চাকরি, কনস্টেবলদের থেকে নথি চাইল লালবাজার

Date:

Share post:

ভুয়ো সার্টিফিকেটে পুলিশে চাকরির তদন্ত! সার্টিফিকেট খতিয়ে দেখতে উদ্যোগ। কনস্টেবলদের থেকে নথি চাইল লালবাজার। চাওয়া হল কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত সব নথি। আদিবাসী কল্যাণ সমিতির অভিযোগে অনুসন্ধান। অনুসন্ধানে কলকাতা পুলিশের CRO । ২০১২-তে কনস্টেবল নিয়োগ। ভুয়ো ST সার্টিফিকেটে নিয়োগের অভিযোগ।

প্রসঙ্গত, জাল তফসিলি জাতি (এসসি) ও তফসিলি জনজাতির সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ উঠেছে খোদ পুলিশ দফতরে? সপ্তাহখানেক আগে এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এস টি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশে চাকরির অভিযোগ উঠেছে।কলকাতা পুলিশে কর্মরত প্রায় ১০০ জন কনস্টেবল ভুয়ো তপসিলি উপজাতি (এসটি) শংসাপত্র দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। ২০১২ সালে কলকাতা পুলিশের কনস্টেবল পদে যে নিয়োগ হয়েছিল, তাতে এই ১০০ জন এসটি হিসেবে চাকরি পেয়েছিলেন।

অভিযোগ পাওয়ার পরই তদন্তের নির্দেশ জারি করা হয়েছিল। পশ্চিমবঙ্গ আদিবাসী কল‍্যাণ সমিতির পক্ষে থেকে প্রথম এই অভিযোগ তোলা হয়। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর এবং লালবাজারকে এই তথ্য জানায় তারা। লালবাজার জানিয়েছে, যারা ভুয়ো শংসাপত্র দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের ওই শংসাপত্র জমা দিতে বলা হবে। যেখান থেকে ওই শংসাপত্র প্রদান করা হয়েছিল, সেখানে এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।

কলকাতা পুলিশের পাশাপাশি ভুয়ো শংসাপত্র নিয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও। এর আগে অন্যান্য দফতরে ভুয়ো শংসাপত্র দাখিল করে চাকরি পাওয়ার অভিযোগ উঠলেও পুলিশের নিয়োগে এমন অনিয়ম কখনও সামনে আসেনি।

 

 

spot_img

Related articles

অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন

রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে (West Bengal Assembly)। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে আসন্ন...

উচ্চ মাধ্যমিকে পড়ুয়াদের স্বস্তি, সেমেস্টারে বাড়ছে বিকল্প প্রশ্নের সংখ্যা 

উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে আমূল পরিবর্তনের পর এবার পরীক্ষার্থীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী...

এরকম মিথ্যাবাদী-উদ্ধত নির্বাচন কমিশন দেখিনি! জ্ঞানেশের বৈঠক বয়কট করে তীব্র আক্রমণ মমতার

"এরকম মিথ্যাবাদী কমিশন আমি কখনও দেখিনি। বহুদিন রাজনীতি করেছি, এরকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি।" সোমবার, মুখ্য নির্বাচন কমিশনার...

মাধ্যমিক পরীক্ষার মাঝেই স্কুলে গ্যাস সিলিন্ডারে ভয়ঙ্কর বিস্ফোরণ, প্রশংসনীয় পুলিশি পদক্ষেপ

পুলিশি তৎপরতায় মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরীক্ষার্থীরা। তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি...