Thursday, May 14, 2026

রেলের চরম উদাসীনতা, হাতি মৃত্যু ঠেকানোর ডিভাইস পরীক্ষার সময় বেঘোরে মৃত এক

Date:

Share post:

রেলের চরম উদাসীনতায় বেঘোরে প্রাণ গেল ঠিকাদারি সংস্থার এক কর্মীর।  বন বিভাগের কুনকি হাতির পায়ের তলায় পড়ে গিয়ে মৃত্যু হল রেলের(rail) সহযোগী এক বেসরকারি সংস্থার কর্মীর।প্রত্যক্ষদর্শীদের মতে, রেলের আরও সতরাক হয়ে কাজ করা উচিত ছিল। রেল লাইনের ধারে এলিফ্যান্ট ডিটেকশন সিস্টেমের(elephant detective system) ট্রায়াল রান করতে এসে কুনকি হাতির পায়ের নিচে পড়ে মৃত্যু হয়েছে রেলের ঠিকাদারি সংস্থার ওই কর্মীর। ঘটনাস্থল আলিপুরদুয়ার ডিভিশনের রাজাভাতখাওয়া রেলওয়ে স্টেশনের  মধু গাছ তলার কাছে। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব ও রেলের অন্যান্য আধিকারিকরা।

প্রসঙ্গত, রেলের সঙ্গে সংঘাতে হাতির মৃত্যু ঠেকাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া রেললাইনে বসানো হচ্ছে ডিটেকশন ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে রেললাইনে হাতি এলেই তা সতর্ক করবে ড্রাইভার এবং আশপাশের স্টেশন মাস্টারকে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জংশন এবং রাজাভাতখাওয়া স্টেশনে এই  এলিফ্যান্ট সিস্টেম ডিভাইসের ট্রায়াল রান পর্যবেক্ষণে আসেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। সেই ট্রায়ালের জন্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের থেকে দুটি কুনকি হাতি আনা হয়েছিল।

বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ রাজাভাতখাওয়া স্টেশন সংলগ্ন রেললাইনের পাশেই কুনকি হাতি এনে সেই ট্রায়াল রান চলছিল। সেই সময় ওই রেললাইন দিয়ে যাচ্ছিল  এক্সপ্রেস। সেই সময় ঠিকাদারি সংস্থার কর্মী বছর পঞ্চান্নর সন্দীপ চৌধুরী লাইনের পাশে ছোট একটি গর্তে পড়ে যান। তার সামনেই ছিল কুনকি হাতি জোনাকি। সে কিছু পড়ার শব্দ পেয়ে পেছনে ঘুরে দেখতে গিয়ে ওই ব্যাক্তির ওপর পা দিয়ে দেয়।পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই ব্যাক্তির।ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠালে,  চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...