Sunday, April 26, 2026

আর্কাদাগের কাছে ১-০ গোলে হেরে কী বললেন লাল-হলুদ কোচ?

Date:

Share post:

গতকাল এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার-ফাইনালে হোম ম্যাচে তুর্কমেনিস্তানের এফকে আর্কাদাগের কাছে ১-০ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। ভালো খেলেও হারের মুখ দেখে লাল-হ্লুদ। আর তাই এই হারার পরেও আশা ছাড়তে নারাজ লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। তাঁর দল আগামী দিনে ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন ইস্টবেঙ্গল কোচ।

বুধবার ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ বলেন, “আমরা যে ফলাফল চেয়েছিলাম তা পাইনি। তবে পারফরম্যান্স আশাজনক ছিল। পার্থক্যটা ছিল কার্যকারিতায়। বক্সের মধ্যে আমাদের আরও ভাল করতে হবে। ওরা দুই-তিনটে সুযোগ তৈরি করেছিল এবং সেগুলোর সদ্ব্যবহার করেছে। আমরা অনেক চেষ্টা করেছি। ভেতরের পাস, সেট-পিস, ক্রস সবকিছু চেষ্টা করেছি। কিন্তু গোল আসেনি। এখনও বাকি আছে এবং ড্রেসিং রুমের আবহ অসাধারণ। আমাদের কাজ হল, অ্যাওয়ে ম্যাচে শুরুতে গোল করা।”

প্রতিপক্ষ যে বাড়তি শক্তিশালী, তা স্বীকার করে নেন অস্কার । তবে স্প্যানিশ কোচ বিশ্বাস করেন যে, ইস্টবেঙ্গল এফসি যে সুযোগগুলো তৈরি করেছিল, সেগুলো যথাযথ ভাবে কাজে লাগাতে পারলে ফলাফল অন্যরকম হতে পারত। এই নিয়ে তিনি বলেন, “এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল নয় এবং সত্যি বলতে, আমি মনে করি এটা আমাদের প্রাপ্য ফলাফলও নয়। কিন্তু আমাদের বুঝতে হবে, এটা এমন এক প্রতিযোগিতা, যেখানে ছোট ছোট বিষয়গুলোর অনেক বড় ভূমিকা আছে। আমরা বিল্ড-আপে পিছিয়ে ছিলাম এবং ওরা যেসব সুযোগ তৈরি করেছে, তা আমাদের ডি-বক্সের কাছাকাছি ছিল। আমরা ওদের গতি ও শুটিং দক্ষতা কী রকম, তা স্পষ্টভাবে বুঝতে পেরেছি।“

এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে তুর্কমেনিস্তানে আর্কাদাগের বিপক্ষে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি। অস্কার আত্মবিশ্বাসী যে, তারা প্রতিপক্ষের মাঠে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং পরবর্তী রাউন্ডে উঠবে।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেই ভারতকে হুঙ্কার কিউই অধিনায়কের

Related articles

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...