Saturday, June 27, 2026

মহানগরীতে ফের ভুয়ো সিমকার্ড চক্রের হদিশ, বেহালা থেকে গ্রেফতার ২

Date:

Share post:

শহরের সক্রিয় প্রতারণা চক্র, এবার বেহালার (Behala) পর্ণশ্রী থানা এলাকা থেকে ভুয়ো সিমকার্ড চক্রের হদিশ পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। বুধবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণে সিম, নগদ টাকা এবং সিম চালু করার বিভিন্ন যন্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ।

লালবাজার সূত্রে জানা গেছে, মহানগরীতে ভুয়ো সিম কার্ড ব্যবহার করে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল বলে পুলিশের কাছে খবর ছিল। সেইমতো বুধবার রাত পৌনে ৯টা নাগাদ পর্ণশ্রী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি অফিস থেকে তন্ময় সরকার এবং দীনেশ জানা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি/৬৬ডি এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ৬১(২), ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮, ৩৪০(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। বাজেয়াপ্ত সামগ্রী মধ্যে রয়েছে ৯২টি সিম কার্ড, দু’টি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মেশিন, দু’টি মোবাইল ফোন। এছাড়াও নগদ ৪২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর কারা কারা যুক্ত তা জানার চেষ্টা করছি কলকাতা পুলিশ (KP)।

 

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...