Thursday, May 14, 2026

সোমবার শুরু রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব

Date:

Share post:

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামী সোমবার থেকে শুরু হচ্ছে। দিন দশেকের এই অধিবেশনে মূলত রাজ্যের বিভিন্ন দফতরের দফাওয়ারী বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে।

অধিবেশনের কর্মসূচি চূড়ান্ত করতে বিধানসভা ভবনে শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্তে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকের পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত দোলের আগে ১৩ই মার্চ পর্যন্ত বিধানসভার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। সোমবার ১০ই মার্চ সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশনের সূচনা হবে। এরপরে সেদিনই অধিবেশনের দ্বিতীয়ার্ধে ২০২৪-২৫ আর্থিক বছরের ব্যয় মঞ্জুরি প্রস্তাবের ওপর অধিবেশনে দু’ঘণ্টা আলোচনা হবে। পরের দিন মঙ্গলবার শ্রম দফতরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা হবে বলে স্থির করা হয়েছে। একই রকম ভাবে বুধবার বিদ্যুৎ দফতর এবং বৃহস্পতিবার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের বাজেট প্রস্তাবের ওপর বিধানসভায় আলোচনা হবে বলে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে এবারের অধিবেশনে শিক্ষা, স্বাস্থ্য, পুর ও নগর উন্নয়ন সহ মোট সাতটি দফতরের বাজেট নিয়ে আলোচনা হবে। তবে স্বরাষ্ট্র দফতর এর বাজেট নিয়ে আলোচনা হবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অধ্যক্ষ জানিয়েছেন রমজান মাস চলার কারণে অধিবেশন তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করা হবে।

আরও পড়ুন- তৃণমূলের হুঁশিয়ারিতে ২৫ বছরের ঘুম ভাঙল কমিশনের! তিনমাসে এপিক সংশোধনের বার্তা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...