Wednesday, June 24, 2026

শততম ফুটবল বিশ্বকাপে বিশেষ উদ্যোগ ফিফার, অংশগ্রহণের ৬৪ টি দেশ !

Date:

Share post:

২০৩০ সালে ফুটবল বিশ্বকাপের হতে চলেছে শততম বছর। আর তার জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। জানা যাচ্ছে, ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল অংশগ্রহণ করা প্রস্তাব আনা হচ্ছে। পাশাপাশি ছটি দেশ জুড়ে হওয়ার কথা বিশ্বকাপ। ১৯৩০ সালে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপ । ২০৩০ সালে সেই প্রতিযোগিতার ১০০ বছর পূর্ণ হবে । আর সেই কারণে ওই বছরের বিশ্বকাপ বিশেষ ভাবে উদ্‌যাপন করতে চাইছে ফিফা।

এই নিয়ে ফিফার এক কর্তা বলেন, “বিশ্বকাপের ১০০তম বছরে ৬৪ দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫ মার্চ যে বৈঠক হয়েছিল, সেখানে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও এটা হবে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।” সূত্রের খবর, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর এই প্রস্তাব পছন্দ হয়েছে । সাধারণত ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয় ৩২টি দেশকে নিয়ে। যদিও ২০২৬ সালে সেই বিশ্বকাপ হবে ৪৮টি দেশকে নিয়ে। আয়োজক আমেরিকা, মেক্সিকো এবং কানাডা।

এদিকে ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। সেই সঙ্গে আর্জেন্তিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও ম্যাচ হবে। ১৯৩০ সালে বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। ফাইনালে খেলেছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনা। প্যারাগুয়েও খেলেছিল প্রথম বিশ্বকাপে। এই তিনটি দেশে একটি করে ম্যাচ হবে ২০৩০ সালের বিশ্বকাপে।

আরও পড়ুন- জাতীয় দলে ফিরতে মরিয়া পুজারা, খেলতে চান ইংল্যান্ড সিরিজে

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...