Friday, May 15, 2026

‘অগ্নিকন্যা’ মমতার আন্দোলনের ইতিহাস স্মরণ করিয়ে নারী দিবসে কুর্নিশ কুণালের

Date:

Share post:

আন্তর্জাতিক নারী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী ইতিহাস তুলে ধরে শ্রদ্ধা জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শনিবার এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় গোটা রাজনৈতিক আন্দোলনকে স্মরণ করিয়ে দেন। বিস্তারিত জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম ‘অগ্নিকন্যা’ বলে কে চিহ্নিত করেছিলেন।

 

নারী সংগ্রামের কথা বলতে গেলে অবধারিতভাবেই একটি নাম উঠে আসবে, তিনি হলেন ‘অগ্নিকন্যা’ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা মনে করিয়ে কুণাল লেখেন, টালির চালের ঘরের বাসিন্দা অগ্নিকন্যা ৩৪ বছরের শাসকদের হারিয়ে বাংলার সিংহাসনে বসার যাত্রাপথটাও নারীশক্তির জয়ধ্বনির আত্মবিশ্বাসী ধারাভাষ্য। রক্তাক্ত হাজরা রোড থেকে মহাকরণের অলিন্দে পৌঁছনোর কালচক্রে ধ্বনিত হয় মহালয়ার আবাহনীর সুর।
পুরনো দিনের স্মৃতিচারণায় তিনি লেখেন, ছাত্র পরিষদ করাকালীন নয়ের দশকের শেষদিকে আন্দোলনের ময়দানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম আলাপ। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস তিনি তুলে ধরেন একে একে। ধারাবাহিক পোস্টে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তৃণমূল সুপ্রিমোকে প্রথম ‘অগ্নিকন্যা’ সম্বোধনের কাহিনি। কুণাল লেখেন, কোনও ভুল ধারণা রাখবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ‘অগ্নিকন্যা’ শব্দটি প্রথম উচ্চারণ করেছিলেন কলকাতার ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন বামফ্রন্ট সমর্থিত নির্দল কাউন্সিলর ডাঃ কে পি ঘোষ। সেই কারণে ডাঃ ঘোষকে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিস্তর লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল।

আরও পড়ুন- ঝাড়গ্রামের চিড়িয়াখানায় এল ‘পলাশ’, নতুন সদস্যের নাম রাখলেন বনমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...