Thursday, June 4, 2026

যোগী রাজ্যে আক্রান্ত মিডিয়া, উত্তরপ্রদেশের জাতীয় সড়কে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু সাংবাদিকের

Date:

Share post:

বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্যে জাতীয় সড়কের (Lucknow Delhi National Highway) উপর গুলি করে খুন করা হলো জনপ্রিয় হিন্দি দৈনিক পত্রিকার সাংবাদিককে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে (Sitapur, UP)। মৃত সাংবাদিকের নাম রাঘবেন্দ্র বাজপেয়ী (Raghavendra Vajpayee)।

পুলিশ সূত্রে জানা গেছে, আততায়ীরা প্রথমে রাঘবেন্দ্রর মোটরবাইককে ধাক্কা মারে এবং এরপর তাঁকে তিনবার গুলি করা হয়। ৩৫ বছর বয়সি সাংবাদিক শনিবার দুপুরে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। দুপুর সোয়া তিনটে নাগাদ তাঁর মৃত্যুর খবর মেলে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি, তাই এখনও এফআইআর (FIR) দায়ের করা হয়নি। সাংবাদিকের পাশাপাশি এক আরটিআই কর্মীও খুন হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই মহোলি, ইমালিয়া ও কোতওয়ালি থানার পুলিশ, সার্ভেইল্যান্স ও এসওজি (Special Operation Group)-এর টিম তদন্তে নেমেছে। ঘটনার কথা জানাজানি হতেই সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে যোগী সরকার।

 

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...