Friday, June 19, 2026

সকাল থেকে ভক্তদের ভিড়, বেলুড়মঠে মহাসাড়ম্বরে পালিত শ্রীরামকৃষ্ণের জন্মমহোৎসব

Date:

Share post:

রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম আবির্ভাব তিথির এক সপ্তাহ পরে রবিবার (৯ মার্চ) বেলুড় মঠে (Belur Math) পালিত হচ্ছে ঠাকুরের জন্মমহোৎসব (Public Celebration of 190th Birth Anniversary of Sri Ramakrishna Paramhamsa)। ভক্তদের কাছে এই দিনটি সাধারণ উৎসব হিসেবেই পরিচিত। এদিন সকাল থেকেই রামকৃষ্ণ মঠ মিশন (বেলুড়) চত্বরে রকমারি জিনিসের মেলা বসেছে। ভিড় জমিয়েছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দুপুরে ভোট প্রসব বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

প্রত্যেক বছর ফাল্গুন মাসের শুক্ল পক্ষের তৃতীয়ায় রামকৃষ্ণ পরমহংসের আবির্ভাব তিথি উৎসবের পর এক সপ্তাহ ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বেলুড়মঠে (Ramakrishna Math Ramakrishna Mission)। এক সপ্তাহ পর যে রবিবার আসে সেই দিন সাধারণ উৎসব পালিত হয়। এই উপলক্ষে বেলুড় মঠের দরজা সারা দিন সকলের জন্য উন্মুক্ত থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সকাল থেকেই মঠ প্রাঙ্গণের ভেতরে পসরা সাজিয়ে বসেন ছোট বড় বিক্রেতারা। খেলনা, নিত্য প্রয়োজনীয় টুকিটাকি থেকে বাদাম, জিলিপির মতো খাবারের দোকানেও উঁকি দিচ্ছেন ভক্তরা। সঙ্গে গঙ্গা সংলগ্ন মাঠে তৈরি অনুষ্ঠান মঞ্চে চলছে নানা সাংস্কৃতিক উপস্থাপনা।

এক সপ্তাহ ধরে কখনও পুতুল নাচ, কখনও ছৌ নাচ, আবার কখনও মূকাভিনয় বা নাটকের মতো একগুচ্ছ সাংস্কৃতিক পরিবেশনা হয়েছে। আজ শেষ দিন। জমজমাট বেলুড়ের রামকৃষ্ণ মঠ মিশন প্রাঙ্গণ।

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...