Saturday, June 20, 2026

ইউজিসির ‘বিতর্কিত’ নিয়মে স্থগিতাদেশ! কেন্দ্রের মনোভাব নিয়ে প্রশ্ন ব্রাত্যর 

Date:

Share post:

নতুন বিধি সমাজে ‘বৈষম্য’ সৃষ্টি করতে পারে’, ইউজিসি-র নতুন কয়েকটি নিয়মকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে শীর্ষ আদালত ওই বিতর্কিত নির্দেশিকার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, সুপ্রিম কোর্ট আবারও একবার কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেওয়া মনোভাবকে আটকে দিল। ইউজিসির ২০২৬ সালের ‘প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস রেগুলেশনস ২০২৬’ বিধির প্রয়োগ সাময়িকভাবে থামিয়ে দিয়েছে। আদালতের মতে এই বিধিগুলি অত্যাধিক ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলক এবং এগুলির গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এই ধরনের বিধি চালু করার আগে রাজ্যগুলির সঙ্গে বিস্তারিত আলোচনার প্রয়োজন। সেই বক্তব্যের যথার্থতাই আবারও একবার প্রমাণিত হল।

প্রসঙ্গত, ইউজিসির নতুন এই নির্দেশে বলা হয়েছে, প্রতিটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে একটি ‘ইকুয়াল অপরচুনিটি সেন্টার’ তৈরি করতে হবে। সেখানে একটি ‘ইকুইটি কমিটি’ থাকবে। অসংরক্ষিত শ্রেণি বা জেনারেল ক্যাটিগরির পড়ুয়ারা এরপরেই এই বিষয়টি নিয়ে প্রবল আপত্তি তোলেন।

আরও পড়ুন – মাধ্যমিকের সময় সুষ্ঠুভাবে যান নিয়ন্ত্রণে নয়া নিয়ম কলকাতা পুলিশের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...